এক্সপ্লোর

Weather Update: সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা

Weather: সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তেমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৪ থেকে ২৫ অক্টোবর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। ২৪ অক্টোবর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ (depression) ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানা যাচ্ছে। ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ (West Bengal) ও বাংলাদেশ (Bangladesh) উপকূল লাগোয়া এলাকা দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়। 

ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে

সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। ২৪ অক্টোবর আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ২৫ অক্টোবর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল লাগোয়া এলাকা দিয়ে বয়ে যাবে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার হবে। 

সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তেমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৪ থেকে ২৫ অক্টোবর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, কালীপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: Howrah News: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, এবার ঘটনা উলুবেড়িয়া উত্তরে

দুর্যোগ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি

এদিন আসন্ন দুর্যোগ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'দুই ২৪ পরগনায় মারাত্মক ঝড় আসবে। কলকাতায় তার গতিবেগ থাকবে ৯০ কিমির আশেপাশে। আমরা সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছি। ক্রেন, কাটিং মেশিন তৈরি রাখার কথা বলা আছে। অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে হোর্ডিং খুলে ফেলার জন্য। বিশেষত যেগুলো পড়ে যেতে পারে বা পুরনো বাড়ির গায়ে লাগানো রয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতা পুলিশের ডিএনজি রয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল, কমিউনিটি হল খুলে রাখা হবে। কোনও নিচু জায়গায় যদি জল জমে যায় বা গাছ ভেঙে কারও বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।'

আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget