এক্সপ্লোর

DA Hike: ডিএ নিয়ে দ্বিধাবিভক্ত সরকারি কর্মীরাই! কেউ খেললেন আবীর, কেউ দেখালেন ক্ষোভ

Budget DA Hike: খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে এদিন কলকাতায় মিছিল করেন তাঁরা। এর, উল্টোছবিও আছে। DA-বৃদ্ধিতে বিধানসভায় আবীর খেলতে দেখা যায় সরকারি কর্মীদের একাংশকে।

ঝিলম করঞ্জাই, রুমা পাল এবং জয়ন্ত পাল, কলকাতা: দাবি ছিল বকেয়া পঁয়ত্রিশ শতাংশ ডিএ (DA) দিতে হবে। কিন্তু, বাজেটে তিন শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। এতেই ক্ষোভ উগরে দিল আন্দোলনকারী সরকারি কর্মী ও পেনশনারদের সংগঠনগুলো। ডাক দেওয়া হয়েছে, বিধানসভা অভিযানেরও।

বাজেট রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৩ শতাংশ হারে DA-র ঘোষণা করলেন অর্থমন্ত্রী।  DA-ঘোষণা হতেই বিধানসভায় জয়-বাংলা স্লোগান দেন তৃণমূলের বিধায়করা। এরপরই শুভেনদু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে যান। প্রসঙ্গত, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ।

এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে এদিন কলকাতায় মিছিল করেন তাঁরা। শহিদ মিনার সংলগ্ন মাঠে মিছিল করা হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। অনেকেই বলেছেন, 'এই দয়ার দান আমাদের চাই না, ক্ষোভ আমাদের আরও বেড়ে গেল'।                                                                                                                                      

আরও পড়ুন, 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার

যদিও, এর, উল্টোছবিও আছে। DA-বৃদ্ধিতে বিধানসভায় আবীর খেলতে দেখা যায় সরকারি কর্মীদের একাংশকে। তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে DA-বৃদ্ধিকে স্বাগত জানানো হয়েছে।

অন্যদিকে, DA-সহ একাধিক দাবিতে, ১৭ ফেব্রুয়ারি, বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। রাজ্যপালের কাছেও, ডেপুটেশন দেবে তারা। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget