এক্সপ্লোর

Mamata Banerjee: 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার

Mamata on Bengal Budget 2023: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি রাজ্যের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের সর্বস্তরের মানুষদের কথা ভাবা হয়েছে বাজেটে।

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে আজ বিধানসভায় (Assembly) পেশ হল রাজ্য বাজেট (Budget)। বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। পুরনো উন্নয়নমূলক প্রকল্পগুলিকে চালিয়ে যাওয়ার পাশাপশি, রাজ্য বাজেটে নতুন কোনও প্রকল্পেরও ঘোষণা করা হয়। এদিন রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথাও জানান হয়। আগামী মার্চ থেকে ডিএ (DA) বৃদ্ধি কার্যকর হবে বলে জানান রাজ্যের অর্থমন্ত্রী। 

এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, বিধায়ক তহবিল, রাস্তাঘাট উন্নয়ন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেরও ঘোষণা করা হয়। আর এ প্রসঙ্গে বাজেট পেশের পর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি রাজ্যের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের সর্বস্তরের মানুষদের কথা ভাবা হয়েছে বাজেটে। আর্থিক সীমিত ক্ষমতার মধ্যে, কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা যতটা পেরেছি, করেছি'।

মমতার কথায়, "আমরা চেষ্টা করেছি উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আর্থিক অনেক অসুবিধা রয়েছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৬ পে কমিশন তৈরি করেছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের কর্মীরা ১০ বছরে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ব্যাঙ্কক, ভুটান, বাংলাদেশ যেতে পারেন। সেই সব সুযোগ-সুবিধা আছে। এই বাজেটে কৃষক-যুবকরাও সুবিধা পাবেন। এর ফলে কোটি কোটি ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে বিভিন্ন কাজের মাধ্যমে। আমাদের লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি।'                      

বাজেটে আজ কী কী ঘোষণা করা হয়েছে? দেখে নিন একনজরে- 

  • ' রাজ্যে এমএসএমই ইউনিটের সংখ্যা এখন ৯০ লক্ষ '
  • 'দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে'
  • ' বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে'
  • ' ১.৮৮ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে এসেছে'
  • ' লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা ৬০ বছর হলে সরাসরি ১০০০টাকা বার্ধক্য ভাতা পাবেন'
  • ' ভবিষ্যত ক্রেডিড কার্ড শুরু হচ্ছে'
  • ' ১৮-৪৫ বছরের মধ্যে যাঁরা স্বনিযুক্তি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পাবেন'
  • 'এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে'
  • ' রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণে রাস্তাশ্রী প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ'
  • '  বাড়ি-ঘরের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ছাড় আরও ছয়মাস বহাল থাকবে'
  • ' আগামী মার্চ মাস থেকে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হল'

আরও পড়ুন, বাড়ল ডিএ, পঞ্চায়েতের আগে রাস্তা, কর্মসংস্থানে ঢালাও বরাদ্দ রাজ্য বাজেটে, ঝলকে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget