এক্সপ্লোর

SIR News: BLO-দের কাজের জন্য ৬১ কোটি টাকা দিল রাজ্য, এখনও দিতে হবে ২৯ কোটি টাকা

BLOs Remuneration: রাজ্যের টাকা এলেই BLO-দের পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

কলকাতা : ঘোষণা অনুযায়ী BLO-দের বকেয়া টাকা দিল রাজ্য। BLO-দের কাজের জন্য ৬১ কোটি টাকা দেওয়া হল। ৯০ কোটির মধ্যে BLO-দের কাজের জন্য এখনও দিতে হবে ২৯ কোটি টাকা। এর মধ্যে অসুস্থ BLO-দের টাকা দেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। এখনও BLO-দের জন্য প্রাপ্য টাকা মেটায়নি রাজ্য সরকার, দিনকয়েক আগেই জানিয়েছিল কমিশন। সরকার টাকা না দেওয়ায় BLO-দের প্রাপ্য টাকা দেওয়া যায়নি বলে সেই সময় জানা যায়। কমিশন সূত্রে খবর, BLO-পিছু ১৮ হাজার হিসেবে বকেয়া মেটাতে প্রয়োজন ৯০ কোটি টাকা। রাজ্যের টাকা এলেই BLO-দের পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এরমধ্যেই ৬১ কোটি টাকা দেওয়া হল রাজ্য সরকারের তরফে। জেলাশাসকদের কিছু বিলও বকেয়া রয়েছে, সেগুলি SIR-এর পর মেটানো হবে বলে সেই সময় জানা যায় কমিশন সূত্রে়।

একদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ, অন্যদিকে সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে BLO-দের উপ হুমকি-হুঁশিয়ারি। সেইসবের মাঝে বিএলও-দের সামলাতে হচ্ছে তাঁদের নিজেদের পেশাগত দায়বদ্ধতাও। এর জেরে বাড়তে থাকে আতঙ্ক। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে BLO-দের নিরাপত্তার দাবিতে হয় মামলা। সেই মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে এবার নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। SIR-এ যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে নোটিস দেওয়া হয়েছে। কমিশনের কাছে শীর্ষ আদালত জানতে চায়, 'SIR-এ যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?' জবাবে কমিশন জানায়, 'BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।' সুপ্রিম কোর্ট কমিশনকে বলে, 'এই মুহূর্তে কমিশনের হয়ে কাজ করছেন বুথ লেভেল অফিসাররা। তাঁদের সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদেরই।' 

১৬ ডিসেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরই শুরু হতে চলেছে শুনানি পর্ব। তার আগে সোমবার দিল্লিতে রাজ্যের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর সঙ্গে আলাদা করে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। আর এই দিনই রাজ্যে আরও ৫ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগের ঘোষণা করে কমিশন। প্রেসিডেন্সি ডিভিশনের জন্য় IAS অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং, বর্ধমান ডিভিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা, মেদিনীপুর ডিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব নীরজ কুমার বানসোদ, মালদা ডিভিশনে অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব অলোক তিওয়ারি এবং জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদবকে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget