এক্সপ্লোর

বাংলায় গুটখা-পান মশলা বিক্রি করা যাবে না! ফের বাড়ল নিষেধাজ্ঞার সময়সীমা

 ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্বাস্থ্যভবন গুটখা, পান মশলা নিষিদ্ধের মেয়াদ বাড়ালো।
  • ২০১২ সাল থেকে এই তামাকজাত দ্রব্য নিষিদ্ধ ছিল।
  • নভেম্বর থেকে আগামী এক বছর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
  • ক্যানসার বৃদ্ধি ও সংক্রমণ রোধে এই পদক্ষেপ।

সন্দীপ সরকার, কলকাতা: গুটখা এবং পান মশলা উৎপাদন, মজুত, বণ্টন ও বিক্রির উপর এক বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়াল স্বাস্থ্যভবন। ২০১২ সাল থেকে গুটখা, পান মশলা এবং চিবিয়ে খাওয়া হয় এমন তামাকজাত দ্রব্য উৎপাদন থেকে বিক্রি সবটাই নিষিদ্ধ ছিল। 

প্রতি বছর নিষেদ্ধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করে নোটিফিকেশন জারি করে স্বাস্থ্যভবন।  ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ। ৭ নভেম্বর থেকে নতুন নিষেদ্ধাজ্ঞা কার্যকর হবে, চলবে আগামী বছর ৬ নভেম্বর পর্যন্ত। 

২০০৬ সালের কেন্দ্রীয় ‘খাদ্য সুরক্ষা ও গুণমান আইন’-এ তামাক তথা নিকোটিনযুক্ত পদার্থগুলি ‘ক্ষতিকারক’ বলে চিহ্নিত। তাই তাদের ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞার সময়সীমা আরও বৃদ্ধি হচ্ছে বলেই জানান হয়েছে। 

দেশের একাধিক রাজ্যে তামাকজাত পান মশলা, গুটখা ক্রয় ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। পশ্চিমবঙ্গেও গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এরপর থেকে  সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল। আগামী একবছর গুটখা, তামাকজাত পান মশলা রাজ্যের কোথাও বিক্রি, তৈরি এবং মজুত রাখা যাবে না বলে ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর।                                        

চিকিৎসকরা বলছেন, এই সব জিনিসের নেশার কবলে পড়ে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। রাস্তাঘাটে অনেককেই দেখা যায় গুটখা বা পান মশলা খেলে যত্রতত্র থুতু ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, স্যালাইভা বা লালারসের মাধ্যমে সংক্রমণ ছড়ায়।   

সম্প্রতি গুটখা, পানমশলা নিষিদ্ধ হয়েছে ঝাড়খণ্ডে। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা এবং মানোন্নয়ন আইনের ৩০ (২) (এ) ধারায় এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে, ঝাড়খণ্ডে। নোটিসে বলা হয়েছিল, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিয়ে গুটখা, পানমশলা কেনাবেচা এবং সরবরাহের উপর নিষেধাজ্ঞা আনা হয়েছিল। 

ভারতের বেশ কয়েকটি রাজ্যে গুটখা নিষিদ্ধ। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহারে গুটখা বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ২০১২ সালের মে মাস থেকে কেরলে গুটখা বিক্রি বন্ধ। ২০১২ সালের এপ্রিলে মধ্যপ্রদেশ সরকার গুটখা বিক্রি এবং সরবরাহে নিষেধাজ্ঞা জারি রয়েছে।                                        

               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget