এক্সপ্লোর

Maternal and Child Mortality: প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে তৎপরতা, নতুন নিয়ম চালু স্বাস্থ্য দফতরের

West Bengal News: যাঁদের অবস্থা সঙ্কটজনক, পরিস্থিতি বুঝে মেডিক্যাল অফিসারের পরামর্শ মেনে,তাঁদের কম ডোজের ওষুধ দিতে হবে।

কলকাতা: প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রসূতিদের অ্যাসপিরিন দেওয়ার ক্ষেত্রে নতুন প্রোটোকল চালু করা হয়েছে।

কী নির্দেশ স্বাস্থ্য দফতরের?

যাঁদের অবস্থা সঙ্কটজনক, পরিস্থিতি বুঝে মেডিক্যাল অফিসারের পরামর্শ মেনে,তাঁদের কম ডোজের ওষুধ দিতে হবে। পাশাপাশি, এও জানানো হয়েছে, কোনও নার্সিং স্টাফ মেডিক্যাল অফিসারের অনুমতি ছাড়া কম ডোজের অ্যাসপিরিন দিতে পারবেন না। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে জানা গেছে রাজ্যের একাধিক হাসপাতালে প্রসূতি মৃত্যুর পিছনে রয়েছে অ্যাসপিরিনের ওভার ডোজ। যার ফলে তৈরি হচ্ছে গর্ভধারণকালীন জটিলতা (প্রি-এক্লাম্পসিয়া)। ভ্রূণের বৃদ্ধিও বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে মা ও শিশুর জীবন সংশয়ের আশঙ্কা থাকছে। আজ থেকেই অ্যাসপিরিন ব্যবহারের নতুন নির্দেশিকা চালু করা হয়েছে।           

গত মাসেই মেদিনীপুরে মেডিক্যাল কলেজে  পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের তৈরি, নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্য়বহারে মৃত্যু হয় এক প্রসূতি। আশঙ্কাজনক অবস্থা হয় আরও তিন প্রসূতির। অসুস্থদের মধ্যে এক প্রসূতির সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটে। এই ঘটনা সামনে আসার পর দেখা যায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ওই স্যালাইন রয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় সাসপেন্ড করা হয় ১৩ জন চিকিৎসককে। যার জল গড়িয়েছে আদালত পর্যন্তও। আর এবার প্রসূতি ও শিশুদের স্বার্থে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।                                             

এদিকে উৎপাদন বন্ধের পাশাপাশি ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের ১৭টি ওষুধের ব্যবহার বন্ধ ও হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। যতক্ষণ না পর্যন্ত নতুন টেন্ডার ডাকা হচ্ছে ততদিন বাইরে ওষুধ কিনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি, নিষিদ্ধ RL স্যালাইন-ব্যবহার ঘিরে বিতর্কের মধ্য়েই, ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থার স্যালাইন এবং ওষুধ নিয়ে প্রশ্ন উঠেছে। যে ১৭ রকমের ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে স্য়ালাইন, অ্য়ান্টিবায়োটিক, ব্যথা উপশমের ওষুধের পাশাপাশি প্যারাসিটামলও। 

আরও পড়ুন: RG Kar News: নজরে আর জি কর মেডিক্য়ালের দুর্নীতি মামলা, বৃহস্পতিবার হবে চার্জগঠন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget