এক্সপ্লোর

Health Department: স্বাস্থ্য দফতরের স্ক্যানারে ১৯ জন সরকারি চিকিৎসক, 'ভাতা নিয়েও প্রাইভেটে প্র্যাক্টিস..' !

Health Department Summons 19 Government Doctor : ভাতা নিয়েও প্রাইভেট প্র্যাক্টিসের অভিযোগ, সরকারি হাসপাতালে কর্মরত ১৯ জন চিকিৎসককে হাজিরার নির্দেশ।

কলকাতা: স্বাস্থ্য দফতরের স্ক্যানারে ১৯ জন সরকারি চিকিৎসক। ১২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ। রাজ্য সরকারের থেকে নন প্র্যাক্টিসিং ভাতা নিয়েও প্রাইভেট প্র্যাক্টিসের অভিযোগ।

স্বাস্থ্য দফতরের স্ক্যানারে ১৯ জন সরকারি চিকিৎসক

দঃ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া, হুগলির বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত ১৯ জন চিকিৎসককে হাজিরার নির্দেশ। সরকারের থেকে ভাতা নিয়ে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখার অভিযোগ। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে চিকিৎসার পর স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে টাকা নেওয়ার অভিযোগ।

প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা

চলতি বছরের শুরুতেই সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য দফতর। প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে নতুন করে অনুমতি নিতে হবে সরকারি চিকিৎসকদের। কর্মস্থলের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিসে ছাড়। সরকারি হাসপাতাল ও কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। ডিউটি সংক্রান্ত বিজ্ঞপ্তির পর  দেওয়া হয়েছিল প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা। 

শিকড়ে টান

একদিকে সরকারি চিকিৎসকদের কড়া বার্তা দিয়েছিল স্বাস্থ্য দফতর। ঠিক তেমনই ফেলে আসা বছরে, সরকারি চিকিৎসকদেরই একাংশের দাবির মুখে পড়েছিল এই তৃণমূলের সরকার। বহুদফা দাবির কিছু মিটেছে। কিছু অধরা। তবে সেই ইস্যুতে সব শিকড়ে টান পড়েছে, সেই নির্যাতিতার বিচারই এখনও মেলেনি। প্রেক্ষাপট আলাদা হলেও, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই হাজার হাজার চিকিৎসক পথ নেমেছিল। জানিয়েছিল প্রতিবাদ।

আরও পড়ুন, বর্ধমান ডেন্টাল কলেজের মধ্যেই মহিলা ইনটার্নকে কুপ্রস্তাব-শ্লীলতাহানির অভিযোগ ! কাঠগড়ায় সিনিয়র চিকিৎসক

অতীতের দিকে ফিরে তাঁকালে দেখা যায়, সরকারি কর্মচারী হয়ে কর্মবিরতিতে গেলে, দূরে বদলি করে দেওয়ার অভিযোগ ওঠে। আসে চোখ রাঙানি, হুমকির মতো অভিযোগ। যদিও আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন, যখন বিজেপি মমতার সরকারের পদত্যাগ দাবি করেছিল, ঠিক সেই সময়েই মমতা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন করেছিলেন, চেয়ার চাই নাকি বিচার ? এমন প্রশ্নের উত্তরে ওপার থেকে জবাব এসেছিল 'বিচার চাই।' এদিকে সেই বিচারের আশায় এখনও হন্যে হয়ে ঘুরছে নির্যাতিতার পরিবার। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget