এক্সপ্লোর

IMD Weather Alert : জেলায় জেলায় বাড়বে দুর্যোগ নাকি আজই সরছে নিম্নচাপ? বৃষ্টি থামার খবর দিল আবহাওয়া দফতর?

বেহাল বাঁধগুলির ওপর সেচ দফতরের আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। কতদিন চলবে এই বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?  

কলকাতা : সকাল থেকে আকাশের মুখ গোমড়া। কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি। কাজের দিনে পথে বেরিয়ে দুর্ভোগের শেষ নেই মানুষের। নাগাড়ে বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। রাস্তাঘাটের অবস্থাও তথৈবচ। বৃষ্টির জল, নর্দমার জল মিলেমিশে একাকার।  সব মিলিয়ে বৃষ্টিভেজা দিনে পথে বেরিয়ে নাকাল সাধারণ মানুষ। কলকাতা নাগাড়ে বৃষ্টি তো চলছেই, নাজেহাল দক্ষিণ ২৪ পরগনার মানুষও। নদী তীরবর্তী স্থানে বসবাসকারী মানুষের অবস্থা সবথেকে খারাপ। গত কয়েকদিন ধরেই উত্তাল নদী ও সমুদ্র । বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের প্রতিটি  উপকূল থানার পক্ষ থেকে চলছে মাইক প্রচার। উপকূলবর্তী এলাকার কাঁচা বাড়ির বাসিন্দাদের নিরাপদস্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি মহকুমা  ও ব্লকস্তর পর্যন্ত কন্ট্রোরুম খোলা আছে। বেহাল বাঁধগুলির ওপর সেচ দফতরের আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। কতদিন চলবে এই বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?  

আজ বৃষ্টি কোথায় কোথায় ? 

আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলার উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার দোসর হয়েছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আবহাওয়া দফতর আগেই জানিয়ে ছিল, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবারও। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং এক বা দুটি জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২১ জুলাই বৃষ্টি হবে? 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার পর্যন্ত বৃষ্টির দাপচ কমলেও বর্ষার বৃষ্টি চলবে।  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়। সোমবার ২১ জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget