এক্সপ্লোর

Online Booking Fraud : অনলাইন হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার ফাঁদে, লাখখানেক খোয়ালেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

Fraud News : পুলিশ সূত্রে খবর, কিছু নামী হোটেলের ওয়েবসাইট ক্লোন করছে প্রতারকরা। সেই সঙ্গে এডিট করা হচ্ছে ওই সব হোটেলের ফোন নম্বর। হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই। 

রঞ্জিত সাউ, কলকাতা : ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন ? ঝামেলা এড়াতে, অনলাইনে আগে থেকে সেরে রাখতে চাইছেন হোটেল বুকিং? তাহলে কিন্তু খুব সাবধান। পড়তে পারেন অনলাইন প্রতারকদের ফাঁদে (Online Hotel Booking Fraud) ! প্রায় এক লক্ষ টাকা খুইয়ে এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (Judicial Magistrate)। অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। 

অনলাইনে প্রতারণার ফাঁদে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ছুটি মানেই যেন পায়ের তলায় সর্ষে। ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়া। কেউ পাহাড়ে, কেউ সৈকত শহরে, কেউ আবার মরুভূমিতে। প্রিয় ডেস্টিনেশনে পছন্দের থাকার জায়গা খুঁজে পেতে ভরসা ইন্টারনেট (Internet)। কিন্তু সাবধান, অনলাইন হোটেল বুকিংয়েও হতে পারেন প্রতারণার শিকার। 

পুজোর ছুটিতে পুরী বেড়াতে যাওয়ার জন্য, হোটেল বুক করতে গিয়ে সাইবার জালিয়াতির শিকার খোদ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। অনলাইনে হোটেলে ঘর ভাড়া করতে গিয়ে খোয়াতে হল প্রায় এক লক্ষ টাকা!

অনলাইন হোটেল বুকিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের গত অক্টোবরে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে, সল্টলেক থেকে রাজস্থানের ভরতপুরে হানা দিয়ে, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে রাজস্থান থেকে সল্টলেকে আনা হয়েছে। ঘটনাকে ঘিরে সামনে এসেছে হোটেল বুকিংয়ে আন্তঃরাজ্য প্রতারণার ফাঁদ। 

সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট নামে হোটেল সার্চ করলে, তার ওয়েবসাইট, ফোন নম্বর, ম্যাপ লোকেশন সহ নানা তথ্য হাজির হয় আমাদের সামনে। পুলিশ সূত্রে খবর, কিছু নামী হোটেলের ওয়েবসাইট ক্লোন করছে প্রতারকরা। সেই সঙ্গে এডিট করা হচ্ছে ওই সব হোটেলের ফোন নম্বর। হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই। টাকা অ্যাডভান্স করেও হোটেলে গিয়ে শুনতে হচ্ছে কোনও বুকিং নেই! 

পিছনে কি কোনও চক্র ? তদন্তে পুলিশ

বিধাননগর সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, অনলাইনে পুরীর একটি পাঁচতারা হোটেলে ঘর বুক করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ওই পাঁচতারা হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ঘরভাড়া বাবদ ৯২ হাজার টাকা দেন তিনি। পাঁচতারা হোটেলে ফোন করে টাকা মেটানোর বিষয়টি নিশ্চিত হতে গিয়ে তাজ্জব বনে যান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট! জানতে পারেন, হোটেলের অ্যাকাউন্টে তাঁর নামে কোনও টাকাই ঢোকেনি! তদন্তে পুলিশ জানতে পারে, ওই হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চলছে। চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

আরও পড়ুন- বিবাদের জেরে ছুটল ছররা গুলি ! মৃত্যু, আহত কয়েকজন, রাজনৈতিক দ্বন্দ্ব না জমি-সংঘাত ?

সেরা শিরোনাম

Riju Dutta: তৃণমূল সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্তকে টানা ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CID-র, ভবানীভবনে থেকে বেরিয়ে কী বললেন ?
তৃণমূল সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্তকে টানা ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ CID-র, ভবানীভবনে থেকে বেরিয়ে কী বললেন ?
Debraj Chakraborty : রকেট গতিতে রাজনৈতিক উত্থান ! দেবরাজ কীভাবে অভিষেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন ? হতবাক সকলে
Debraj Chakraborty : রকেট গতিতে রাজনৈতিক উত্থান ! দেবরাজ কীভাবে অভিষেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন ? হতবাক সকলে
Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget