এক্সপ্লোর

Kolkata News: ফুটপাথজুড়ে তৃণমূলের কার্যালয়, দখলমুক্ত করার আবহে এই শহরেই অন্য ছবি

West Bengal: সোমবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর, ফুটপাথ দখলমুক্ত করতে অ্য়াকশন মোডে পুলিশ প্রশাসন। ভাঙা হচ্ছে অস্থায়ী দোকান, খালি হচ্ছে ফুটপাথ।

আবির দত্ত, কলকাতা: একদিকে ফুটপাথ দখলমুক্ত করতে যখন কড়া প্রশাসন, অন্যদিকে দেখা গেল ভিন্ন ছবি। বেহালা (Behala) ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। আবার, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের একাধিক অস্থায়ী অফিস। 

ফুটপাথজুড়ে তৃণমূলের কার্যালয়: সোমবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া বার্তার পর, ফুটপাথ দখলমুক্ত করতে অ্য়াকশন মোডে পুলিশ প্রশাসন। ভাঙা হচ্ছে অস্থায়ী দোকান, খালি হচ্ছে ফুটপাথ। তবে, বুধবার যে বেহালার ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজার চলেছে, সেখানেই দেখা গেল আরেকছবি। বেহালা ম্যানটনে ডায়মন্ডহারবার রোডের পাশে ফুটপাথজুড়ে রয়েছে তৃণমূলের কার্যালয়। স্থানীয়রা বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে এই পার্টি অফিস। স্থানীয়রা বলছেন, পার্থ চট্টোপাধ্য়ায় যখন জেলের বাইরে ছিলেন, তখন তিনি মাঝেমধ্য়ে আসতেন এই পার্টি অফিসে। 

ধর্মতলার মোড়ে, জহরলাল নেহেরু রোডের পাশের ফুটপাথের একটা বড় অংশজুড়ে হকার্স সুরক্ষা ইউনিয়নের অফিস। রীতিমতো ত্রিপলের মাচা করে অস্থায়ী অফিসের আকার দেওয়া হয়েছে। জহরলাল নেহেরু রোডের পাশেই পিয়ারলেস ইন হোটেলের তলায় একই ভাবে তৈরি হয়েছে হকার্স সুরক্ষা ইউনিয়নের আরও একটি অফিস। শহরজুড়ে ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশ তৎপর হলেও, এই অফিসগুলিতে কিন্তু হাত পড়েনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দাওয়াই'- এর ৪৮ ঘণ্টার মধ্যে, কলকাতা থেকে জেলা, জবরদখল উচ্ছেদে কোথাও বুলডোজার-কোথাও JCB ব্যবহার। বুধবার বেহালা থানার ওসির নেতৃত্বে শুরু হয় অভিযান। ভেঙে দেওয়া হয় বেআইনি অস্থায়ী সব দোকান। জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় নিউটাউনের কোল ভবন সংলগ্ন এলাকায়।  বেহালার মতো নিউটাউনেও চালানো হয় বুলডোজার। হকার নেতার গ্রেফতারি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আলিপুর চিড়িয়াখানার সামনেও বেআইনি দখলদারি ওঠাতে নিয়ে আসা হয় বুলডোজার। ম্যাটাডোরে করে তুলে নিয়ে যাওয়া হয় অস্থায়ী দোকানগুলিতে থাকা রেফ্রিজারেটর। জবরদখল উচ্ছেদে কলকাতায় এই অভিযান চলবে বলে জানান পুলিশ কমিশনার।                                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Trains Cancelled: ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের, টানা দশ দিন যাত্রী ভোগান্তির আশঙ্কা

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget