এক্সপ্লোর

Saltlake Chaos : রেষারেষিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, মারধর, পুজোর মাঝেই উত্তপ্ত সল্টলেক

Crime News : ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ (Police)। সিসিটিভির (CCTV Camera) সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির । 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যজুড়ে উৎসবের রেশ। পুজোয় (Durga Puja 2023) আলোর রোশনাই থেকে ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া। আনন্দময় আবহের মাঝেই রেষারেষি-মারপিট-ভাঙচুর। আতঙ্কের পরিবেশ। সল্টলেকের সুকান্তনগরে। খানিক উদ্বেগে এলাকার বাসিন্দারা। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনাক্রম পুজোর রাতে। রেষারেষিকে কেন্দ্র করে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। আর যারপর তৈরি হয় এক অনভিপ্রেত পরিস্থিতি। গাড়ি ভাঙচুর থেকে মারধর, বাদ গেল না কিছুই। সল্টলেকের (Saltlake) সুকান্তনগরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল বলে খবর।

অভিযোগ, একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ, বেধড়ক মারধরের অভিযোগ গাড়ির তিন আরোহীকে। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ (Police)। সিসিটিভির (CCTV Camera) সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির । 

পঞ্চমীর সকালেও বিপত্তি ঘটেছিল। বেপরোয়া গাড়ি উঠে যায় ফুটপাতের ওপর। আহত হন গাড়ির এক যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ তপসিয়া রোডে দুর্ঘটনা ঘটে। পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময়, ফুটপাতে উঠে যায় গাড়িটি। বেপরোয়া গতি নাকি, চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। 

পুজোর মরশুমে একের পর এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হন দম্পতি। গত ১৯ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায় জাপানি গেটের কাছে। দুই শিশু ও স্ত্রীকে নিয়ে গতকাল রাত ১১টা নাগাদ নিজের গাড়িতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাঁকড়ার বাসিন্দা কার্তিক গুপ্ত। ভোর ৫টা নাগাদ হাওড়া-আমতা রোডে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় দম্পতির। তবে সেদিন অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু।                                                                                                         

আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget