এক্সপ্লোর

Covid Vaccination: টিকাকরণে পিছিয়ে বাংলা? পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

West Bengal Corona Vaccination: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনই যখন ভরসা, তখন কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছিয়ে আছে বাংলা।

বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই, কলকাতা: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পিছনের সারিতে বাংলা। এখনও অবধি বাংলায় কিশোর-কিশোরীদের ৫৩ শতাংশের ভ্যাকসিনেশন হয়েছে। আজ এই পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষজ্ঞদের পরামর্শ, করোনার বৃদ্ধির মধ্যে ভ্যাকসিনেশনে গতি বাড়ানোর দিকে নজর দিতে হবে প্রশাসনকে।

সুনামির চেহারা নিয়েছে করোনার তৃতীয় ঢেউ। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ১২ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যাও ৫০০-র দোরগোড়ায়। রাজ্যেও দৈনিক সংক্রমণ ১০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাকটিভ কেসের নিরিখে গোটা দেশে পঞ্চম স্থানে বাংলা।


এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনই যখন ভরসা, তখন কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছিয়ে আছে বাংলা। গত ১৭ দিনে রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৫৩ শতাংশ ভ্যাকসিন পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, "ফার্স্ট ওয়েভে সেদিন ভ্যাকসিন ছিল ২ পারসেন্ট, আজ ডেথ যা আছে, তাতে ভ্যাকসিন হয়েছে ৭২ শতাংশ"। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সবচেয়ে ওপরে আছে অন্ধ্রপ্রদেশ। ৯৩ শতাংশ ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে দক্ষিণের এই রাজ্যে। এরপর যথাক্রমে- হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাত, কর্ণাটকের মতো রাজ্য আছে। কেন্দ্রের তালিকায়, সবচেয়ে নীচে, এক সারিতে আছে বাংলা এবং দাদরা ও নগর হাভেলি। এই প্রেক্ষাপটেই কিশোর-কিশোরীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে হবে বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।  

শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, "ওমিক্রনে সঙ্গে মিক্সচারও আসছে এখন, ফলে এই টিকা নিলে তাতে অবশ্যই উপকার হবে, সংক্রমণ হলে যে মাত্রায় ক্ষতি হচ্ছে, ততটা হবে না।" অপর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেন, "প্রচার করতে হবে, তাদের এগিয়ে আসতে হবে, অভিভাবকদের কাছে পৌঁছতে হবে।" 

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি সারা দেশে ৯৪ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। ৭১ শতাংশ মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ। জাতীয় গড়ের তুলনায় এখনও পিছিয়ে আছে বাংলা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget