এক্সপ্লোর

West Bengal Live Blog: এবার দিলীপ ঘোষ-ঘনিষ্ঠ বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের

Bengal News Update: জেলা থেকে শহর, রাজ্য থেকে দেশ, সব খবর সবার আগে জেনে নিন

Key Events
West Bengal Live Blog know Kashmir Pahalgam attack news Update District Kolkata latest news West Bengal Live Blog: এবার দিলীপ ঘোষ-ঘনিষ্ঠ বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের
জেলা থেকে শহর, রাজ্য থেকে দেশ, সব খবর সবার আগে জেনে নিন
Source : https://abplive.com/

Background

কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের রাতে মৃত্যুপুরী হয়ে উঠল বড়বাজার। মেছুয়া ফলপট্টিতে হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু হল ১৪ জনের। তাঁদের মধ্যে প্রাণ বাঁচাতে কার্নিস থেকে পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৮ জনকে শনাক্ত করে গিয়েছে।

দাউ দাউ করে জ্বলছে আগুন... প্রাণ বাঁচাতে কেউ নেমে এসেছেন কার্নিসে। কেউবা আগুন থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন হোটেলের ছাদে। কেউ জীবন বাঁচাতে পেরেছে, কেউ পারেননি। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন প্রাণ কেড়েছে ১৪ জনের। মৃতদের তালিকায় রয়েছে তামিলনাড়ুর এক পরিবারের দাদু ও নাতি-নাতনি। NRS মেডিক্য়াল কলেজ সূত্রে খবর, মৃত অবস্থায় আনা হয় ৩ বছর ৮ মাসের পি রথীন ও  ১০ বছরের পি দিয়া-কে। রথীন ও দিয়া ভাইবোন। কলকাতা মেডিক্যালে মৃত অবস্থায় আনা হয় তাদের দাদু ৬১ বছরের এস মুথুকৃষ্ণণকে।  

পরিবার সূত্রে খবর, দাদুর কাছে ছেলে-মেয়েকে রেখে মা-বাবা শপিংয়ে যান। হোটেলের ৩১৩ নম্বর ঘরে ছিলেন দাদু, নাতি-নাতনি। সব হারিয়ে এদিন সকালে হাসপাতালে সন্তানদের দেহ নিতে আসেন মা। হাসপাতালে আসেন পুরমন্ত্রীও। কথা বলেন, মৃত দুই শিশুর মায়ের সঙ্গে। এছাড়া, NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় প্রয়াগরাজের বাসিন্দা ২২ বছরের আকৃতি নন্দওয়াল এবং মনোজ পাত্র নামের এক ব্যক্তিকে।

আরজি কর মেডিক্য়াল কলেজে অগ্নিকাণ্ডের পর মৃত অবস্থায় আনা হয় ৫ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন, ওড়িশার কটকের বাসিন্দা বস্ত্র ব্যবসায়ী রাজেশ সন্তুকা (৪১)। এবং বিহারের ভাগলপুরের নীরজ কুমার (২০) ও আর তিনজনকে। ওড়িশার মৃত বাসিন্দাদের পরিজনরা জানিয়েছেন, কাপড় কিনে মঙ্গলবার রাতেই ওড়িশা ফেরার ট্রেন ছিল। কিন্তু তার আগেই সব শেষ। কলকাতা মেডিক্যালে মৃত অবস্থায় আনা হয় ঝাড়খণ্ডের বাসিন্দা মনোজ পাসোয়ান (৪২)। ৪৬ বছরের দুষ্মন্তকুমার সোয়াইন। এবং আরও কয়েকজনকে।

ঠিক কী করে লাগল আগুন? কী করে তা এত ভয়াবহ হয়ে উঠল? এতগুলো মানুষের মৃত্যুর দার কার? উঠছে প্রশ্ন। কেউ অন্ধকারে সিঁড়ি দিয়ে নীচে নামার চেষ্টা করেছিলেন, কেউ বা ছিলেন হোটেলের রুমে। সেই অবস্থাতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে একের পর এক মৃত্য়ু। এই অবস্থায় প্রশ্ন উঠছে, হোটেলের পিছনের দিকের সিঁড়ি কেন বন্ধ রাখা হয়েছিল? সেই পথ খোলা থাকলে হয়তো অনেকেই প্রাণে বেঁচে যেতে পারতেন...

মৃত্য়ুপুরী... বড়বাজারের এই হোটেল যেন সাক্ষাৎ জতুগৃহ... হোটেলের পিছনে এই দিকে নেমে গেছে সিঁড়ি... যে পথ খোলা থাকলে, মঙ্গলবার হয়তো অনেকেই প্রাণ বাঁচাতে পারতেন... যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, হোটেলের পিছন দিকে একটা সিঁড়ি রয়েছে। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, এই সিঁড়ি থাকলেও, কেউ নামতে পারেননি।

এবিপি আনন্দ - এটা পিছন দিকের সিঁড়ি, তাই তো? বাসিন্দা, বড়বাজার -এই সিঁড়িটা আছে বারের জন্য়। বার নতুন হচ্ছে তো। সেই জন্য় এই সিঁড়িটা বন্ধ করে দিয়েছে। এটা কালকে ওপেনিং ছিল। কালকে খুলতে পারে। এবিপি আনন্দ - এই সিঁড়িটা ওপর অবধি যাচ্ছে। বাসিন্দা, বড়বাজার - হ্য়াঁ হ্য়াঁ। পুরো ওপরে সিঁড়ি আছে। মেন সিঁড়ি আছে ওটা। পুরো বন্ধ করে দিয়েছে। আগুন... সামনেটা আগুন জ্বলে গেছে তো, হোটেলওয়ালা কী করেছে, স্টাফটা বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? লোক ভিতরে ঢুকবে না। ঢুকলে তো লুঠ করবে, সেইজন্য় বন্ধ করে দিল।

এবিপি আনন্দ - ঢুকতে দেয়নি? বাসিন্দা, বড়বাজার - না। এবিপি আনন্দ - ধোঁয়াও বেরোতে পারছিল না। বাসিন্দা, বড়বাজার - না। এবিপি আনন্দ - কী দিয়ে বন্ধ করেছিল? শাটার নামিয়ে দিয়েছিল? বাসিন্দা, বড়বাজার - শাটার আছে তো। মেন গেটের কভারটা পুরো বন্ধ করে দিল। দমকলকর্মীরা যখন আসেন, পিছন দিকের সিঁড়িটা নজরে আসে, দেখেন, শাটার বন্ধ। তারা শাটার খোলেন। দেখেন একটা এক্জিট রুট ছিল। যেহেতু নির্মাণের কাজ চলছিল, তাই এটা বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ঘাড়েই দায় চাপিয়েছেন দমকলমন্ত্রী।

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ হোটেলের দোতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। যেখানে কাজ হচ্ছিল, ওই ফ্লোর থেকেই আরম্ভ (আগুন) হল। দোতলায় রান্নাঘর আছে, সেখানে লেগে গেল। অনেক লোক তো জানেও না, আর ওদিকে তালাও বন্ধ ছিল। কেউ যেতেও পারবে না। দ্রুত আগুন উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়তে থাকে.... কিছুক্ষণের মধ্যেই ৬ তলা হোটেল পরিণত হয় গ্যাস চেম্বারে। 

23:00 PM (IST)  •  01 May 2025

West Bengal Live Blog: ৯ দিন হতে চলল, এখনও পাক বাহিনীর হাতে বন্দি BSF জওয়ান পূর্ণমকুমার সাউ

৮ পেরিয়ে ৯ দিন হতে চলল, এখনও পাক বাহিনীর হাতে বন্দি অবস্থায় রয়েছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। এদিকে স্বামীকে উদ্ধার করতে রিষড়া থেকে সুদূর পাঞ্জাব ও হিমাচল প্রদেশে গিয়েও খালি হাতে বাংলায় ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।

21:53 PM (IST)  •  01 May 2025

New Live Updates : অসহ্য গরমে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি

অসহ্য গরমে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে বাজ পড়ে মৃত ১। শিয়ালদায় মিত্র ইন্সটিটিউশনের সামনে ঝড়ে উপড়ে গেল গাছ। ঝড়-বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাতেও প্রভাব। কালও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget