এক্সপ্লোর

Chandrima Bhattacharya: মমতাকে 'সুইট ট্য়ুইট করার পুরস্কার', উপরাষ্ট্রপতি পদে ধনকড়ের মনোনয়ন নিয়ে মন্তব্য চন্দ্রিমার

Jagdeep Dhankhar: শনিবারই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপরাষ্ট্রপতি পদে ধনকড়ের নাম মনোনীত করেন। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপি-র তাবড় নেতা-মন্ত্রী ধনকড়কে অভিনন্দন জানান।

কলকাতা: একেবারে চমকপ্রদ ভাবেই উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) মনোনীত করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তা নিয়ে এ বার তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের (TMC) নেত্রী সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর থেকে রাজ্যকে উত্যক্ত করে গিয়েছেন ধনকড়। সাংবিধানিক পদে থেকেও তিনি যে আসলে বিজেপি-র মুখপাত্র হিসেবেই রাজ্যে কাজ করছিলেন, উপরাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়নই তার প্রমাণ বলেও দাবি করেন চন্দ্রিমা।

ধনকড়ের মনোনয়ন নিয়ে তীব্র প্রতিক্রিয়া চন্দ্রিমার

শনিবারই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) উপরাষ্ট্রপতি পদে ধনকড়ের নাম মনোনীত করেন। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপি-র তাবড় নেতা-মন্ত্রী ধনকড়কে অভিনন্দন জানান। সেই আবহে ধনকড়ের রাজনৈতিক উত্থান নিয়ে যখন বিচার বিশ্লেষণ চলছে, সেই সময় রবিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন চন্দ্রিমা। তিনি বলেন, "উনি পুরস্কার পেলেন। এতদিন ধরে আমাদের রাজ্যের সরকারকে গালাগালি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুইট ট্যুইট করেছেন। তার প্রতিদান হিসেবে, পুরস্কার স্বরূপ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন।"

আরও পড়ুন: Vinayak Damodar Savarkar: 'মহাত্মার থেকে কোনও অংশে কম নন', স্বাধীনতার ৭৫ বছরে কেন্দ্রীয় পত্রিকায় সাভারকর-বন্দনা

চন্দ্রিমা আরও বলেন, "আমরা তো বার বার বলেছিলাম যে উনি বিজেপি-র মুখপাত্র হিসেবে কাজ করছেন। সেটা আরও বেশি করে প্রমাণিত হল। উনি মুখপাত্র হিসেবে ভাল কাজ করেছেন। তাই পুরস্কার পেলেন।"

এর পাল্টা রাজ্য বিজেপি-র নেতা রাহুল সিন্হা (Rahul Sinha) বলেন, "আসল বিষয় হচ্ছে, তৃণমূলের চুরি, জালিয়াতি, হামলা, সন্ত্রাস, লুঠ যে ভাবে জন সমক্ষে এনেছেন ধনকড়, তাতেই গাত্রদাহ হচ্ছিল তৃণমূলের। ওদের তো গঙ্গাস্নান করে আসা উচিত যে ধনকড় সরছেন। কিছুটা রেহাই পেল ওরা। সংবিধান মেনে, আইনের এক্তিয়ারে থেকেই প্রতিটি কাজ করেছেন ধনকড়। তৃণমূল চেয়েছিল, এক জন ইয়েস ম্যান রাজ্য়পাল। সেটা হয়নি বলেই কুৎসা করছে। তবে ধনকড়কে আটকাতে পারেনি ওরা। আগের মতোই কর্মচঞ্চল থেকেছেন উনি। যোগ্য সম্মান পেয়েছেন। তবে একজন ধনকড় গিয়েছেন, আর একজন ধনকড় আসবেন, তৃণমূলের ধান ভানবেন।"

ধনকড়কে মননীত করে চমক বিজেপি-র

শনিবার রাতে উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য় ধনকড়ের নাম ঘোষিত হয়। রাজস্থানের ভূমিপুত্র ধনকড়কে বিজেপি কৃষকপুত্র হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। যদিও কৃষি ক্ষেত্রে নয়, ধনকড়ের পরিচিতি আইনজীবী হিসেবে। আর এখানেই ধনকড়ের মতো জাঠ নেতাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা নিয়ে বিজেপিকে ভোটের অঙ্ক কষতে দেখছে বিরোধীরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই যে এই নির্বাচন তা একরকম স্পষ্ট। লোকসভা ভোটের কয়েকমাস আগে রাজস্থান বিধানসভার ভোট। তাই রাজস্থানের ভূমিপুত্র ধনকড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে বাজিমাত করতে চাইছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget