এক্সপ্লোর

DA Agitation Udayan Guha : '২০ ও ২১ তারিখ না এলে ....' এবার DA আন্দোলনকারীদের বড়সড় হুমকি দিলেন উদয়ন গুহ

DA Agitation : আজ ধিক্কার দিবস পালন করবেন তাঁরা। কালো ব্যাচ পরে সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন কর্মীরা।

কলকাতা : বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে ২২ দিন। ৮ দিনে পড়ল অনশন। বাজেটে ( State Budget 2023 )  তিন শতাংশ বর্ধিত ডিএ-র ঘোষণা করেছে রাজ্য় সরকার। কিন্তু এই ঘোষণায় সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে আন্দোলনরত কর্মচারীরা। আজ ধিক্কার দিবস পালন করছেন তাঁরা।

কালো ব্যাচ পরে কাজ করবেন সরকারি কর্মীরা।  শুক্রবারই বিধানসভা ( Assembly ) অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। এদিকে, আগামী সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যালেন্ডারে ২০ ও ২১ ফেব্রুয়ারি। আর এই নিয়ে আবার বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ( Udayan Guha )  । 

মাঝে মধ্যে বেলাগাম মন্তব্য করে সামনে আসে উদয়ন গুহর নাম। এবার তাঁর নিশানায় ডিএ আন্দোলনকারী সরকারী কর্মীকা। তিনি ফেসবুকে লিখলেন, ২০ ও ২১ তারিখ না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন ! 

উদয়ন গুহর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে পাল্টা সুর চড়িয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। DA  আন্দোলনকারীরা বলেন, ' মানুষ যেভাবে সমর্থন করছেন, দেখবেন মানুষ কীভাবে সাড়া দেয়, এসব বলে ভয় দেখিয়ে হবে না।' 

উদয়ন গুহর পোস্ট
উদয়ন গুহর পোস্ট

বৃহস্পতিবার ডিএ'র উল্লেখ না করে মুখ খুলেছেন মুখ্য়মন্ত্রীও। তিনি বলেন, ' আমরা ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে এটা পেলাম, ওটা দাও, যেটা পেলে সেটা ধরে রাখতে টাকা চাই। কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, বিজেপি বলছে টাকা দিও না ' 

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ।  ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। বুধবার আরও ৩ শতাংশ হারে DA ঘোষণা করেছে রাজ্য় সরকার। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে শুক্রবার সাঁড়াশি আক্রমণ করছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। শুক্রবার রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

এই অবস্থায়, শুক্রবার বাঁকুড়ার বলরামপুরে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে ফের DA-নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, ' আমি তো ম্য়াজিসিয়ন নই।যে টাকা দাও বললেই হঠাৎ গুপী গাইন বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল, টাকা চলে এল। টাকাটা জোগাড় করতে হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩% DA আমরা দিয়েছি।' 


সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Gaighata Assault Case: বারুইপুরের মতোই এনকাউন্টার গাইঘাটায়, একই কায়দায় অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত, ‘আমার জিনিস কি ফিরে পাব?’, বললেন নির্যাতিতার বাবা
বারুইপুরের মতোই এনকাউন্টার গাইঘাটায়, একই কায়দায় অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত, ‘আমার জিনিস কি ফিরে পাব?’, বললেন নির্যাতিতার বাবা
Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget