এক্সপ্লোর

Recruitment Scam : ৬ লাখ দিয়েও মেলেনি চাকরি, অবসাদে আত্মহত্যা করা সেই চাকরিপ্রার্থীরই নামই অভিযুক্ত হিসেবে পুলিশের চার্জশিটে

Calcutta High Court : পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হবে।

সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সুইসাইড নোটে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম। আর কারা দুর্নীতিতে যুক্ত, রয়েছে তাঁদের নামও। তারপরও পুলিশের চার্জশিটে (Police Chargesheet) নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর! লালগোলায় (Lalgola) চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল। এদিকে এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তে দাবি করেছে মৃতের পরিবার।

৬ লাখ দিতেও মেলেনি চাকরি, অবসাদে আত্মহত্যা

গত বছর ২৭ সেপ্টেম্বর মুর্শিদাবাদের লালগোলায়, টাকা দিয়েও চাকরি না মেলায়  আব্দুর রহমান নামে এক চাকরিপ্রার্থী আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। যুবকের ঘর থেকেই উদ্ধার হয় এই সুইসাইড নোট। যেখানে উল্লেখ ছিল, মোট সাড়ে ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে, আজ বেরোবে কাল বেরোবে করে ডিসেম্বর মাস শেষ হয়ে গেল, তবুও আমাদের কোনও কাজের খবর নেই। দিবাকর আমাকে আস্তে আস্তে, এমন মায়া জালে ফাঁসিয়েছে, যেখান থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আর সহ্য করতে পারছি না। 

পুলিশি নিষ্ক্রিয়তার মামলা

এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। মামলার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। মামলাকারী আইনজীবী, সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই ঘটনায় সঠিক তদন্ত হয়নি। প্রতারণার শিকার হয়ে যিনি আত্মহত্য়ার পথ বেছে নিয়েছেন বলে দাবি, সেই চাকরিপ্রার্থী আব্দুর রহমানের নাম অভিযুক্ত হিসেবে পুলিশের চার্জশিটে।

চাকরিপ্রার্থীর পরিবারের অভিযোগ, গ্রুপ D পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, আবদুরের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু মেলেনি চাকরি। অভিযোগ, সেই অবসাদেই আত্মঘাতী হন যুবক। পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার পর একটি সুইসাইড নোট উদ্ধার হয়। যার ছত্রে ছত্রে লেখা কীভাবে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে, কোথায় আর্থিক লেনদেন হয়েছে, কারা এই চক্রে জড়িত। 

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায় সহ কারা কারা এই নিয়োগের ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন সুইসাইড নোটে সেই তালিকার উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, চাকরি পেতে হলে নির্দিষ্ট অর্থ দিতে হবে। সূত্রের দাবি, সুইসাইড নোটের ২ নম্বর পাতার একদম শেষে লেখা, 'পার্থ চট্টোপাধ্য়ায়ের সাথে তাদের দেখা হবে বলে সিটি সেন্টারে'। তবে, এই পার্থ চট্টোপাধ্য়ায়ই প্রাক্তন শিক্ষামন্ত্রী কিনা তা স্পষ্ট নয়। ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget