এক্সপ্লোর

Suvendu Adhikari: সরকারি চাকরির আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা এক লাফে বেড়ে গেল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal Chief Minister Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরই বিরাট ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরই বিরাট ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে দিলেন, বাড়ানো হচ্ছে সরকারি চাকরির জন্য আবেদনের বয়সসীমা।

৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। ২৫ বৈশাখ ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শপথ নেন আরও পাঁচজন - দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। তাঁদের সঙ্গে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠক।

তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা হচ্ছে।

সোমবারের ক্যাবিনেট বৈঠকে ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, তা বারবার ভোটের প্রচারে বলা হয়েছে বিজেপির তরফে। যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা বারবার প্রচারের সময় বলেছিলেন এ রাজ্যেও আয়ুষ্মান ভারত চালু করা হবে। বিজেপির অঙ্গীকারপত্রেও ছিল সেই শপথ।

চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতেই সরকারে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির যে সমস্ত মারাত্মক অভিযোগ উঠেছিল, তার মধ্যে অন্যতম ছিল নিয়োগ দুর্নীতি। ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, এই অভিযোগ ক্ষতবিক্ষত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাস্তায় নেমে আন্দোলন করেছেন বঞ্চিত, বিক্ষুব্ধ চাকরিপ্রার্থী বা চাকরিহারা-রা। অনেকের এমন অভিযোগও ছিল যে, নতুন করে পরীক্ষায় বসতে হলে বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পরে সেদিক থেকে বিরাট স্বস্তি পাবেন চাকরিপ্রার্থীরা। 

 

সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় নবান্নে। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমিত্ব নয়, আমরা নীতিতে চলবে এই সরকার। সংবিধান, নীতিকে অগ্রাধিকার দিয়েই চলবে সরকার।' মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।

'প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন ভয় OUT, ভরসা IN। ভরসা রাখুন, ঠিক পথে চলব', আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন: সরকারি চাকরির আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা এক লাফে বেড়ে গেল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget