West Bengal News Live : পূর্ব মেদিনীপুরের পরে ভেঙে গেল হাওড়া জেলা পরিষদও
West Bengal News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস দেখুন...
LIVE

Background
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। উদ্ধার কম্বল, শাড়ি, ত্রিপল, দক্ষিণ দমদম পুরসভার প্লাস্টিকের বালতি। মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল, অভিযোগ বিজেপির।
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে গেলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরাও।
বেঙ্গল বিজনেস সামিট করতে নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আগের রাজ্য সরকার দিয়েছিল ৬৩৫ কোটি টাকা। তদন্ত হবে গোটা বিষয়ের। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে মালদায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। সেখানে উপস্থিত হয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস এবং নওদার বিধায়ক হুমায়ুন কবীর ।
মালদা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে করবেন বৈঠক। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির বিরোধী সাংসদ থেকে বিধায়ক।
রাজ্যে টাটা আসবেই, আশ্বাস মুখ্যমন্ত্রীর। আগামীদিনে রাজ্যে শিল্প গড়তে বাধা হবে না জমি। আশ্বাস মুখ্যমন্ত্রীর। ব্যাঙ্ক কেলেঙ্কারি, অর্থ নয়ছয় বা জমি কেলেঙ্কারিতে যুক্ত কাউকে বিনিয়োগে অনুমতি নয়, জানালেন শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের এক যুগ। সেই উপলক্ষে বিশেষ প্রদর্শনী। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'ডবল ইঞ্জিনের স্বাদ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এবার আত্মনির্ভর হবে পশ্চিমবঙ্গ। রাজ্যের জন্য ৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। অর্থনৈতিকভাবে স্বনির্ভর রাজ্য তৈরি হবে পশ্চিমবঙ্গ। ১২৫ দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষেরা। ১৮৯৪-এর জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি কিনছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র-রাজ্য যৌথভাবে দাঁড় করাবে পশ্চিমবঙ্গকে। নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা যায়, সেটাই আসবে পশ্চিমবঙ্গে। মানুষ নিজেরাই এগিয়ে এসে জমি দিচ্ছেন। কর্মসংস্থানমুখী শিল্পবান্ধব রাজ্য হবে পশ্চিমবঙ্গ'।
CID-র স্ক্যানারে বড়ঞার তৃণমূল প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বৃহস্পতিবার জীবনকৃষ্ণর বড়ঞার বাড়িতে যায় CID। জীবনকৃষ্ণর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে CID-র আধিকারিকরা। বিশেষ ১টি নথির জন্য তৃণমূল প্রাক্তন বিধায়কের বাড়িত যায় CID। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ।
ভাঙনের জেরে তৃণমূলের হাতছাড়া দুবরাজপুর পুরসভা। পুরসভার পদ ছাড়ার পর দলে দলে দলত্যাগ। পুরসভার পদ থেকে ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়লেন ১২ জন। ১৬ আসনের দুবরাজপুর পুরসভায় ১৬ জনই তৃণমূল কাউন্সিলর। চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ ১২ জন তৃণমূল কাউন্সিলর পুরসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল তৃণমূলও ছাড়েন তাঁরা। দুবরাজপুরে তৃণমূল ছাড়লেন বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, শহর মহিলা সভানেত্রীও। একাধিক পার্টি অফিসের দেওয়াল থেকে মুছে ফেলা হয়েছে দলীয় প্রতীক। খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় পতাকা।
West Bengal News Live : পূর্ব মেদিনীপুরের পরে ভেঙে গেল হাওড়া জেলা পরিষদও
পূর্ব মেদিনীপুরের পরে ভেঙে গেল হাওড়া জেলা পরিষদও। তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতির ইস্তফা। দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা। তৃণমূলের ৪১জন সদস্যের মধ্যে ২৫জনের অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগেই সভাধিপতির পদত্যাগ। দুর্নীতির অভিযোগ উড়িয়ে ব্যক্তিগত কারণে ইস্তফার দাবি সভাধিপতির।
WB News Live : সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব
সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব। রবিবার কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ। রবিবার বেলা ১২টায় অভিষেককে ফের CID সমন। রবিবারই ভবানী ভবনে হাজিরার জন্য কুণাল ঘোষকে নোটিস। অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা ? বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে হাজিরার নোটিস।






















