এক্সপ্লোর

TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র

NCPI News: NCPI থেকে 'কালীঘাট তৃণমূলে' ফিরতে আগ্রহী কারা? জল্পনা বাড়ছে।

কলকাতা: তৃণমূল ছেড়ে NCPI-তে গিয়েছিলেন। কিন্তু সেখানে নাকি মন বসছে না। দলত্যাগী সাংসদদের নিয়ে চাঞ্চল্য়কর দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ‘কালীঘাট তৃণমূলে’র। তাদের দাবি, NCPI থেকে বেশ কয়েক জন যোগাযোগ করেছেন তাঁদের সঙ্গে। ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। কারা ফিরতে চাইছেন NCPI থেকে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (TMC News)

‘কালীঘাট তৃণমূলে’র দাবি, NCPI থেকে বেশ কয়েক জন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বার্তা পাঠিয়েছেন যে, NCPI-তে সন্তুষ্ট নন তাঁরা। মনেপ্রাণে সেক্যুলার (ধর্মনিরপেক্ষ) তাঁরা। বিজেপি-র সঙ্গে থাকতে অস্বস্তি হচ্ছে। তাহলে কি NCPI থেকে ‘কালীঘাট তৃণমূলে’ প্রত্যাবর্তন ঘটবে কিছু সাংসদের? উঠছে প্রশ্ন। (TMC Rebel MPs)

আরও পড়ুন: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ঘটনাচক্রে, ‘কালীঘাট তৃণমূল’ যখন এই দাবি করেছে, সেই সময়ই তিন NCPI সাংসদকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছে দিল্লিতে। সংসদে থেকেও মঙ্গলবার NDA-র ডাকা ‘মঙ্গল মিলন’ বৈঠকে যোগ দেননি তাঁরা। ওই তিন সাংসদ হলেন, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। NDA-র তরফে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে যাওয়া এড়ান তাঁরা। (NCPI News)

NCPI থেকে ‘কালীঘাট তৃণমূলে’র সঙ্গে কারা যোগাযোগ করেছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক ঘটনাক্রমে জল্পনা জোর পাচ্ছে। এর আগে, তৃণমূল ছেড়ে NCPI-তে যাওয়ার সময় আবু এবং খলিলুর জানিয়েছিলেন যে, তাঁরা বিজেপি-র সঙ্গে নেই। NDA-তে নয়, NCPI-ত গিয়েছেন। পশ্চিমবঙ্গের স্বার্থে নিজ নিজ কাজ করবেন তাঁরা। এবার NDA-র বৈঠক এড়ালেন ওই তিন জন। 

আরও পড়ুন: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…

তবে শুধুমাত্র আবু, খলিলুর বা ইউসুফ নয়, NDA-র ডাকা বৈঠকে গরহাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায় এবং তারকা সাংসদ দেবও। তাঁরা দু’জনই কলকাতায় রয়েছেন। এই আবহে জল্পনা উস্কে দিয়েছেন সৌগত রায়। তিনি জানিয়েছেন, NCPI থেকে কেউ ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইলে আবেদন করতে পারেন। মমতা বিষয়টি বিবেচনা করে দেখবেন। আবু, খলিলুর এবং ইউসুফ যে NDA-র বৈঠকে যোগ দেননি, তা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন, “ওরা স্বাধীন নাগরিক। ধর্মনিরপেক্ষ।” তবে তাঁরা ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে আগ্রহী কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি সৌগত। এব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget