এক্সপ্লোর

WB News Live Updates: 'মমতা-অভিষেককে ছোট করছে কিছু নেতা', কাইজার-আরাবুলকে পাল্টা জবাব সওকতের?

West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

LIVE

Key Events
West Bengal News Live Updates SIR Voter List Row TMC BJP CPM Election Commission Congress November 02 2025 WB News Live Updates: 'মমতা-অভিষেককে ছোট করছে কিছু নেতা', কাইজার-আরাবুলকে পাল্টা জবাব সওকতের?
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
Source : ABP Ananda

Background

পানিহাটি, ইলামবাজার, টিটাগড়ের পর জামালপুর। SIR আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ। সরব তৃণমূল। অসুস্থতার জন্য মৃত্যু, দাবি বিজেপির। তামিলনাডু থেকে ফিরল দেহ। (SIR in West Bengal)

টিটাগড়ে বধূর অস্বাভাবিক মৃত্যু। NRC, SIR আতঙ্কের জের, দাবি তৃণমূলের। রাজনীতির অভিযোগ বিজেপির। মৃতার মা-বাবা বাংলাদেশের নাগরিক, যোগাযোগ করতে না পারায় দেহ নিয়ে জটিলতা। (TMC News)

SIR সংঘাতের মধ্যেই ফের জালে বাংলাদেশি। স্বরূপনগরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালানোর সময় পাকড়াও ওপারের ৪৫ জন। SIR আতঙ্কে পালানোর চেষ্টা? অনুমান পুলিশের। (Voter List Row)

 BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন! কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা। মঞ্চে উঠে বিক্ষোভ। (Election Commission)

বিক্ষোভকারীদের দাবি,  BLO-দের ওপর হুমকি-ধমকি একটা পরিবেশ তৈরি হয়ে আছে। যদি কোনও অবস্থায় বিপদে পড়ে, তার দায়ভার কে নেবে? এক বিক্ষোভকারী জানান, বাড়ি ফিরতে সাড়ে ৮টা বাজছে। তারপর কখন হোম ভিজিট? কখন BLO-র কাজ?

SIR-এর কাজ শুরুর আগেই নিরাপত্তাহীনতা BLO-রা। শুভেন্দু বললেন, "কমিশনের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, না হলে আমার সঙ্গে যোগাযোগ করুন।" (Suvendu Adhikari)

কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষক BLO-রা। ব্রাত্য বললেন, "শিক্ষা দফতরকে কোনো লিখিত জানানো হয়নি।" সুকান্তর দাবি, SIR-কে রাজনৈতিক ইস্যু করছে তৃণমূল।

BLO-দের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা। কমিশনের নালিশ তৃণমূলের। ভয় দেখানোর অভিযোগে FIR-এর আর্জি। শুভেন্দু বললেন, "যা বলেছি, শুধু বিহারকে নিয়ে বলেছি।"

ঘুরপথে NRC-র ষড়যন্ত্র। শান্তিপুরে SIR-এর বিরোধিতায় খোদ BLO! কাজের জায়গা আলাদা। রাজনৈতিক মতাদর্শ আলাদা।

ঘুরপথে NRC-র ষড়যন্ত্র? BLO-র মন্তব্যে তুঙ্গে বিতর্ক। কমিশনের কোর্টে বল তৃণমূল-বিজেপির। (BJP News)

মঙ্গলবার SIR-র শুরুর দিনই পথে মমতা-অভিষেক। রেড রোড থেকে জোঁড়াসাকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। ওই দিনই আগরপাড়ায় পথে শুভেন্দু।

SIR বাতিলের দাবিতে ঠাকুরনগরের এবার আমরণ অনশন। ৫ তারিখ থেকে অনশনের ডাক তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের। কমিশনকে চ্যালেঞ্জ করে কী লাভ? পাল্টা শান্তনু ঠাকুর।

 BLO-দের অভিষেকের ম্যান মার্কিংয়ের নির্দেশের পরেই তৎপর শাসক শিবির। একবালপুরে BLA-দের সঙ্গে বৈঠকে ফিরহাদ। পাথুরিয়াঘাটায় বৈঠক শশীর।

SIR সংঘাতের মধ্যের কমিশনে জমা পড়ছে BLA-দের লিস্ট। এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ২ হাজার ৩৪৯ জন BLA 2-এর নাম জমা তৃণমূলের। ৭ হাজার ৯১২ জনের তালিকা বিজেপির।

অভিষেকের পোস্ট করা জগন্নাথের ভিডিও, "বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতারের বেড়া থাকবে না।" "শাহ বলছেন জমি দিচ্ছে না রাজ্য। সাংসদ বলছেন, ক্ষমতায় এলে সীমান্ত থাকবে না", দ্বিচারিতার অভিযোগ অভিষেকের।

বিজেপি সাংসদের কাঁটাতার-মন্তব্যকে হাতিয়ার করে আসরে তৃণমূল। পাল্টা জবাব জগন্নাথের। বললেন, "মানে বুঝতে পারেননি, সোনার বাংলা হলে কাঁটাতার থাকবে না।"

অভিষেককে নন্দীগ্রাম-চ্যালেঞ্জ শুভেন্দুর। শুভেন্দু বললেন, "অভিষেককে নন্দীগ্রামে হারাব।" দেবাংশু,  "শুধু নন্দীগ্রাম কেন, ডায়মন্ড হারবারে আসুন।"

 মিশন ২৬-এ, তৃণমূলের 'ডিজিটাল যোদ্ধা'র পাল্টা 'নমো ইউথ ওয়ারিয়র্স' কর্মসূচি ঘোষণা বিজেপির। শমীক বললেন, "লক্ষ্য একটাই, তৃণমূলের বিসর্জন।"

মাদারিহাটের বিডিও-কে আঙুল উঁচিয়ে শাসানি। অফিসে ঢুকে টেবিল চাপড়ে হুমকি মনোজ টিগ্গার। 

বিডিও-কে শাসানি, বিতর্কে বিজেপি সাংসদ। অসম্মান করিনি, দাবি মনোজ টিগ্গার। কুণাল বললেন, "সানি দেওল হতে চেয়েছেন।"

ভাঙড়ে ফের শাসকের কোন্দল-কাঁটা। সওকতের বিরুদ্ধে একজোট আরাবুল-কাইজার। পদ্মেও কোন্দল কাঁটা। দলেরই নেত্রীকে নিশানা বিজেপি নেত্রীর।

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে গন্ডগোল, লাঠিচার্জ। হিনদু নির্যাতন, IC-র বিরুদ্ধে কুকথার অভিযোগ শুভেন্দুর। পাল্টা কাজে বাধা ও মহিলা পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগ পুলিশের।

 মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ফের ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ যান চলাচল। ঘুরপথে চলবে গাড়ি।

নাছোড় নিম্নচাপ, উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত। ভুটান থেকে নেমে আসা জলে বিপর্যস্ত আলিপুরদুয়ার। জল ঢুকছে একাধিক এলাকায়। ফুঁসছে তিস্তাও। পাহাড়েও ভারী বৃষ্টি।

ইতিহাসের হাতছানি। আজ মুম্বইয়ে মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। জেমাইমা, স্মৃতিদের পাশে নজরে বাংলার রিচাও।

15:39 PM (IST)  •  02 Nov 2025

BJP News: বীরভূমের সাঁইথিয়ায় BLO-দের তৃণমূল-যোগ, কমিশনে নালিশ বিজেপির

BLO-দের তৃণমূল-যোগ, কমিশনে নালিশ বিজেপির। বীরভূমের সাঁইথিয়ায় BLO নিয়োগ নিয়ে অভিযোগ বিজেপির। সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় শাসক ঘনিষ্ঠ BLO নিয়োগ, অভিযোগ বিজেপির। BLO পদে সাঁইথিয়ার ৭ নং ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল। 
BLO পদে ৬ নং ওয়ার্ডের তৃণমূল নেতা সুখেন্দু খাঁ। BLO পদে সাঁইথিয়ার ২ নং ওয়ার্ডের তৃণমূল নেতা অনিন্দ্য মিস্ত্রি। তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। ১৬২ জন BLO বদলের জন্য আবেদন জেলা বিজেপির। 

15:27 PM (IST)  •  02 Nov 2025

Bhangar News: 'মমতা-অভিষেককে ছোট করছে কিছু নেতা', কাইজার-আরাবুলকে পাল্টা জবাব সওকতের!

ভাঙড়ে শাসকের 'গৃহযুদ্ধ', কাইজার-আরাবুল Vs সওকত। কাইজার-আরাবুলকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়কের। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হুঙ্কার সওকত মোল্লার। বললেন, 'অনেক হয়েছে আর নয়, গুজবে কেউ কান দেবেন না। কেউ কেউ ISF-এর মদতে দলের ক্ষতি করতে চায়। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, এক ইঞ্চি জমি ছাড়া হবে না। পাগল-ছাগল কোথায় কী বলছে, কান দেওয়ার কোনও দরকার নেই। মমতা-অভিষেককে ছোট করছে দলের কিছু নেতা। ভাঙড় বিধানসভায় তৃণমূলকে ছোট করতে চাইছে', নাম না করে কাইজার-আরাবুলকে পাল্টা আক্রমণ সওকতের।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget