এক্সপ্লোর

Governor Jagdeep Dhankhar: রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা, সংবিধান বিরোধী কাজের অভিযোগ

PIL Against Governor: সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

কলকাতা: এবার রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। অবিলম্বে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানোর দাবিতে এই মামলা বলে সূত্রের খবর।  সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।  মামলায় পার্টি করা হল রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে। 

সম্প্রতি তুঙ্গে উঠেছে রাজ্য-রাজ্যপাল তরজা। রাজ্য প্রশাসনকে তোপ দেগে জগদীপ ধনকড় বলেন, "বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। সংবিধানকে রক্ষা করা আমার কাজ। মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সময় বের করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়।" 

এরপরই ‘বাংলার রাজ্যপালকে অপসারণ করুন,  সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে সরান।’ বাজেট অধিবেশনে ভাষণ শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে কাছে আর্জি জানিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাষ্ট্রপতিই রাজ্যপালের নিয়োগকারী এবং তাঁকে অপসারণ বা বদলিও করেন রাষ্ট্রপতি। তাই তাঁকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানোর অনুরোধ করেন সুদীপ। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে, তাঁরা শীর্ষস্তরে তাঁদের দাবির কথা জানিয়ে রাখেন। দেখা হবে, কী ব্যবস্থা নেওয়া হয়। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আগেই জানা গিয়েছিল, রাজ্যপালের বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনছে তৃণমূল। রাজ্যপালের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল। বিধানসভায় রাজ্যপালের আক্রমণের পরে সুর চড়াচ্ছে তৃণমূল ‘সাংবিধানিক পদে থেকেও কর্তব্যে গাফিলতি’র অভিযোগ তুলে অপসারণের প্রস্তাব সংসদে আনতে পারে তৃণমূল। সূত্রের খবর, রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারেন সুখেন্দু শেখর রায়।

এরই মধ্যে জগদীপ ধনকড়কে সরানোর দাবিতে মামলা রুজু হল হাইকোর্টে।                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget