এক্সপ্লোর

West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা

Bengal News Today Live Updates: আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ। মন্ত্রী হতে পারেন তাপস, শঙ্কর, অর্জুন, জগন্নাথ, শারদ্বত, ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা, গৌরীশঙ্কর ঘোষ, মালতি রাভা।

LIVE

Key Events
West Bengal News Today Live Updates CM Suvendu Adhikari Cabinet 35 Ministers Will Take Oath Today 1 June 2026 West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ। মন্ত্রী হতে পারেন তাপস, শঙ্কর, অর্জুন, জগন্নাথ, শারদ্বত, ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা, গৌরীশঙ্কর ঘোষ, মালতি রাভা। কলকাতা রওনা গার্গী দাস ঘোষের। 

মথুরাপুরে তৃণমূল সাংসদের অফিসে আছড়ে পড়ল ক্ষোভ। নয়ানজুলি বুজিয়ে বেআইনি ভাবে কার্যালয় তৈরির অভিযোগ। বাপি হালদারের পার্টি অফিস ভাঙচুর। খুলে ফেলা হল হোর্ডিং। 

মথুরাপুরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পার্টি অফিসে জনরোষ। উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি। 

সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে অভিষেক। তৃণমূল নেতা ও সমর্থক-সহ গ্রেফতার ৫। 

অভিষেককে ভর্তিতে না, বেলভিউয়ের CEO-কে ধমক মমতার। ভিডিও পোস্ট করে অভিযোগ দেবজিতের। 

সেবাশ্রয়ে জটিল রোগে আক্রান্ত ছোট্ট মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি অভিষেক, অভিযোগ বিষণুপুরের মান্না পরিবারের। 

চণ্ডীতলায় বিক্ষোভের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।....ধাক্কাধাক্কি, চোট পেয়ে মাটিতে শুয়ে পড়লেন তৃণমূল সাংসদ। উঠল চোর স্লোগান। 

পালাবদলের পর 'ভয় Out'। গড়ফায় সোনা পাপপু ও তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ। ক্লাব দখল থেকে নেশার ঠেক চালানো, ভুরি ভুরি অভিযোগে বিক্ষোভ। 

গ্রেফতার ৩ প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রয়াগরাজে জালে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস। ধৃত পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পাকড়াও চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। 

পালাবদলের পর সামনে আসছে একের পর এক অভিযোগ। দক্ষিণ দমদম, ভাটপাড়া থেকে মেদিনীপুর। পরপর জালে তৃণমূল কাউন্সিলর। বিধাননগরে ধৃত কাউন্সিলরের স্বামী। কামারহাটি জালে মদন ঘনিষ্ঠ। 

দিকে দিকে গ্রেফতার পুরুষ 'লক্ষ্মী'! ডোমকলের তৃণমূল নেতা থেকে রিষড়ার কাউন্সিলর। দিনের পর দিন পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। 

গানেও দিতে হত কাটমানি! সব কিছু নিয়ন্ত্রণ করতেন ইন্দ্রনীল সেন। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। প্রতিক্রিয়া মেলেনি ইন্দ্রনীলের। 

দিকে দিকে বাড়ছে ক্ষোভ। মাথাভাঙায় কাটমানি ফেরত তৃণমূল নেতাদের। ঘুঘুমারিতে টাকা ফেরতের আশ্বাস দিয়ে মাইকে প্রচার। শীতলকুচিতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ। 

টালমাটাল তৃণমূল, নেত্রীর ডাকা বৈঠকে ৮০ মধ্যে হাজির মাত্র ২০ বিধায়ক। বাতিল কালীঘাটের বৈঠক। ফিরে গেলেন নেতারা। বৈঠক ভেস্তে যাওয়ার পর অভিষেকের বাড়িতে মমতা। 

ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরেই বিদ্রোহের সুর। বিজেপির দরজা বন্ধ, বুঝিয়ে দিলেন শমীক। 

ডায়মন্ড মডেল ভেঙে চুরমার। ৯ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের পর ডায়মন্ড হারবারে পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ। দায়িত্বে SDO অয়ন দত্তগুপ্ত। 

অনুপ্রবেশে 'জিরো টলারেন্স'। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। ৮০ জন নিয়ে যাওয়া হল হোল্ডিং সেন্টারে। আগামী সপ্তাহে সীমান্ত নিয়ে দিল্লিতে ভারত-বাংলাদেশ বৈঠকের সম্ভাবনা। 

যুবভারতীতে মেসি-কাণ্ডে বিপাকে অরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR। 

হাওড়া, শিয়ালদার পর এবার দমদম স্টেশন। জবরদখল মুক্ত করতে অভিযান, চলল বুলডোজার। ভেঙে ফেলা হল বেআইনি দোকান। 

বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করে আক্রান্ত। তিলজলায় ইঞ্জিনিয়ার ও তাঁর বাবাকে মার। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি! অভিযুক্ত তৃণমূল-ঘনিষ্ঠ প্রোমোটার। 

কামদুনিতে এবার জমি আন্দোলন! জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ নির্মাণ সংস্থার বিরুদ্ধে। দোসর তৃণমূলের নেতারা। প্রতিবাদ করায় মিথ্যে মামলায় ফাঁয়ানোর অভিযোগ। 

এয়ার কুলার থেকে ফ্যান। উপহারের বিনিময়ে রক্তদান। মথুরাপুরে স্বাস্থ্য দফতরের আচমকা অভিযানে বেনিয়মের পর্দাফাঁস। সোনারপুরেও বেনিয়ম। ব্লাড ব্যাঙ্কের রেজিস্টার সিল। 

গলফ গ্রিনে যুবক ও তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার জোড়া দেহ। ঘটনাস্থল থেকে আটক ২। 

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বড়ায় শ্যুটআউট। বাইকে এসে নির্মীয়মান হোটেল লক্ষ্য করে ২ রাউন্ড গুলি। ব্যবসায়িক শত্রুতায় হামলা। প্রাথমিক অনুমান পুলিশের। 

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সাড়ে তিপান্ন টাকা বেড়ে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ৩২৫৫ টাকা। অপরিবর্তিত গেরস্থের LPGর দাম। 

 

16:07 PM (IST)  •  01 Jun 2026

West Bengal News Today Live Updates: ঋতব্রতকে তৃণমূলই জায়গা করে দিয়েছিল, সাংসদ করেছিল : কুণাল ঘোষ

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। সই জাল বিতর্কে ২ বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। অন্যদিকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলছেন, 'এরা কেউ নির্দলে জেতেনি, এরা তৃণমূলের প্রতীকে জিতেছে। এতই যদি খারাপ দল হয়, তাহলে কেন ভোটে দাঁড়িয়েছিলেন? আজ দলটা বিরোধীপক্ষে বসছে বলে দলটা খারাপ হয়ে গেল? দলকে বলার আগে সরকারপক্ষকে বলতে গিয়ে ভাল সাজতে যাওয়া এটা ঠিক না। এতবড় বিশ্বাসঘাতকতা, এটা হতে পারে না। অভিযোগ থাকলে তো আগে দলকে জানাবেন। সরকারপক্ষকে চিঠি এটা সাধারণ মানুষ কীভাবে নেবে বিষয়টা? একটা বৈঠকের পর সঙ্গে সঙ্গে চিঠি? ঋতব্রতকে তৃণমূলই জায়গা করে দিয়েছিল, সাংসদ করেছিল। সবসময়ই ক্ষমতার গুডবুকে থাকতে হবে? দল বিরোধী হয়েছে, শাসকের কাছে ভাল সাজতে হবে? নেত্রীকে চিঠি দিতে পারতেন, চিঠি দিচ্ছেন স্পিকারকে? মমতার দয়ায় জিতে স্পিকারকে চিঠি দিচ্ছেন। শুরুতেই দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকা। আমি নিজে দুটো সই করেছি। ব্লক লেটারে নিজের নাম লিখেছি, তারপর সই করেছি, দুটো নাম। বদসঙ্গে পড়েছে সন্দীপন সাহা। ঋতব্রতকে সিপিএম বহিষ্কার করে তৃণমূল বহিষ্কার করে। এদের বিশ্বাস করবেন না, ঋতব্রতর আগের ভিডিও ছাড়লে দলের নৈতিকতা বেরিয়ে যাবে।' 

15:30 PM (IST)  •  01 Jun 2026

Bengal News Today Live Updates: ২ বিধায়ককে তৃণমূলের বহিষ্কার, কুণালের 'আত্মসমালোচনা'

২ বিধায়ককে তৃণমূলের বহিষ্কার, কুণালের 'আত্মসমালোচনা'। 'তৃণমূলের কাউকে ভাঙানোর চেষ্টা করলে বিজেপির দোষ দেখি না। আমরাও ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। সমালোচনা করার আগে নিজের ঘরের দিকে তাকাবো। আগাগোড়া পদ্ধতির ভুল হয়েছে, ভুল হয়েছে কাজেও। মস্ত ভুল, যা হবার হবে', জল্পনা উস্কে পোস্ট কুণাল ঘোষের। 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget