এক্সপ্লোর

North 24 Parganas News: বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন মহিলার ওপর অ্যাসিড হামলা, গ্রেফতার অভিযুক্ত

West Bengal News: গতকাল রাতে সাইকেল চড়ে বাড়ি ফেরার সময়, কাঁকিনাড়া রেল কোয়ার্টারের সামনে রাস্তা আটকে স্বামী অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ।

সমীরণ পাল, কাঁকিনাড়া: বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন কাঁকিনাড়ার (Kankinara) নারায়ণপুরে মহিলার ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তকে। আটক অভিযুক্ত। 

অ্যাসিড হামলার অভিযোগ: কাঁকিনাড়া নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা দম্পতির গত একবছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। মহিলার দাবি, গত একবছর ধরে বিবাহ বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছে। গতকাল রাতে সাইকেল চড়ে বাড়ি ফেরার সময়, কাঁকিনাড়া রেল কোয়ার্টারের সামনে রাস্তা আটকে স্বামী অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। 

এদিকে পূর্ব বর্ধমানে বাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর গলার নলি কাটা দেহ। মেমারি শহরের সুলতানপুর এলাকার ঘটনা। বছর আটত্রিশের মৃতের নাম প্রতিমা চক্রবর্তী। স্থানীয়দের দাবি, রান্নার কাজে বাইরে যান মৃতের স্বামী। বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। বোনের দাবি, গতকাল বাড়ির ভিতরে গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কী কারণে খুন, খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। এর আগে গত সপ্তাহে দক্ষিণ দিনাজপুরের তপনে চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। জানা যায়, ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন তপনের রামচন্দ্রপুরের বাসিন্দা সুলেখা খাতুন। ২১ জুন তপনের রাখালচন্দ্রপুরে চাষের জমি থেকে উদ্ধার হয় বেশ কিছু দেহাংশ ও জুতো। পরিবারের সদস্যরা জুতো দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। এরপর মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে তপন থানা। প্রাথমিক অনুসন্ধানের পর সাদ্দাম সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, খুনের পর মহিলার মৃতদেহ এলাকার একটি চাষের জমিতে নিয়ে গিয়ে ট্রাক্টরের সামনের অংশের ফলা দিয়ে খণ্ডখণ্ড করে কাটা হয়। এর পর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখা হয়। ঠিক যেভাবে, বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমকে খুনের পর তাঁর দেহাংশ বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করা হয়েছিল। তপনে গৃহবধূকে খুনের পর দেহ টুকরো টুকরো কেটে চাষের জমিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North Bengal Weather: উত্তরে বিপর্যস্ত জনজীবন, তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget