এক্সপ্লোর

Panchayat Election : পঞ্চায়েতে বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ' ! বামেদের লিখিত অভিযোগ

Panchayasara Panchayat : আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হিন্দোল দে, কলকাতা : পঞ্চায়েতে (Panchayat Election 2023) বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ'! মথুরাপুর ব্লকে বিজেপির ৩ ও বাম সমর্থিত ১ নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকায় পিয়ারলেস হাসপাতালের কাছে ভাড়া বাড়ি থেকে 'অপহরণ' করা হয়েছে বলেই অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস জেতে ৪টি আসনে। সিপিএম পায় ৩টি আসন, বিজেপি প্রার্থীরা পান ৬টি আসন, নির্দল প্রার্থীরা জেতেন ২টি আসনে। বোর্ড গড়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিরোধী প্রার্থীদের। বিরোধীদের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই জয়ী বিরোধী প্রার্থীদের দলে টানার জন্য় চাপ দিচ্ছিল তৃণমূল।এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ! অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। কেউ আসতে চাইলে আসতেই পারেন, কাউকে অপহরণ করা হয়নি, দাবি তৃণমূলের।

জানা যাচ্ছে, বিয়ে আছে বলে দিনদশেকের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু রাতে ৩-৪টি গাড়ি চেপে কয়েকজন আসেন, জোর করে এদের তুলে নিয়ে যাওয়া হয়। চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গিয়েছে, দাবি বাড়ির মালিকের। জয়ী বিরোধী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। যদিও তৃণমূল বক্তব্যের কার্যত একই সুর শোনা গেছে পুলিশের তরফেও। লালবাজারের তরফে জানানো হয়েছে, যে ৪ জন অপহৃত হয়েছেন বলে অভিযোগ, তাঁদের সুনির্দিষ্টভাবে খোঁজ পাওয়া যায়নি। তবে শুক্রবার বিকেলে পঞ্চসায়রের ওসি-র কাছে একটি চিঠি এসেছে, যেখানে জানানো হয়েছে, তাঁরা নিজেরাই চলে গেছেন এবং নিরাপদে আছেন। ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার গোটা ঘটনা খতিয়ে দেখছেন।

গান পয়েন্টে রেখে, খাস কলকাতার ভাড়াবাড়ি থেকে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ কান্তি গঙ্গোপাধ্য়ায়। পুরোটাই নাটক, কেউ ওদের সঙ্গে থাকতে চাইছে না, স্বেচ্ছায় আসছে, অভিযোগ অস্বীকার করে, পাল্টা দাবি সওকত মোল্লার। এদিকে, গোটা বিষয়টি নিয়ে তৃণমূল ও বাম দুই পক্ষকেই খোঁচা দিয়েছে শুভেন্দু অধিকারীর, তিনি বলেছেন, একদিকে বলছেন ১৫ অগাস্টের মধ্যে বোর্ড গঠন, কিন্তু ওনার ক্যাডাররা চলে যাচ্ছেন, যেখানে বিরোধীরা পেয়েছে, সেখানেও ভাঙতে হবে। তাই পুলিশকে পুরী পাঠিয়ে দিচ্ছেন, তাই কান্তি গঙ্গোপাধ্যায়কে বলব কোর্ট না গিয়ে, সীতারামকে করুন। ওনি বেঙ্গালুরুর বৈঠক অনুযায়ী বলতে পারবেন।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি, তৃণমূল বিধায়কের মন্তব্যে তরজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget