এক্সপ্লোর

Panchayat Elections 2023: মে মাসের মধ্যেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, বিজ্ঞপ্তি জারি ১লা বৈশাখেই!

Calcutta High Court: এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোও সবুজ সঙ্কেত মেলেনি।

কলকাতা: সম্ভবত মে মাসের মধ্যেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। পয়লা বৈশাখের পর বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন, সূত্রের খবর। 'ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই', আজই জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোট পরিচালনা করতে আর কোনও বিধিনিষেধ থাকল না রাজ্য নির্বাচন কমিশনের উপর (West Bengal Election Commission)। 

১লা বৈশাখের আশেপাশেই হতে পারে বিজ্ঞপ্তি জারি

এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোও সবুজ সঙ্কেত মেলেনি। তবে মে মাসের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ১লা বৈশাখের আশেপাশেই হতে পারে বিজ্ঞপ্তি জারি। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করানোর প্রশ্নও রয়েছে। তবে সশস্ত্র বাহিনী থাকবে বলে পাকা খবর মিলছে। যদিও নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়েছে আদালত।

এ ক্ষেত্রে আরও একটি বিষয়ের উল্লেখ জরুরি। তা হল, বিজ্ঞপ্তি জারি হওয়ার ২১ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে নিয়ম রয়েছে কমিশনের। সে ক্ষেত্রে এপ্রিলের শেষে বিজ্ঞপ্তি জারি হলে মে মাসের মাঝামাঝির মধ্যেই সম্পন্ন করতে হবে পঞ্চায়েত নির্বাচন। তাই মে মাসের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে জোরাল হচ্ছে সম্ভাবনা।

আরও পড়ুন: Sujan Chakraborty: আসল নামে সার্টিফিকেটই নেই, তাও প্রাথমিক সংসদের সভাপতি! এ বার তৃণমূলের নিশানায় সুজনের শ্বশুর

এর আগে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছিল। সে বার অভিযোগ ওঠে, জেলা পরিষদের ২০০৪টি আসনে, পঞ্চায়েত সমিতিতে ৩০৯৮টি আসনে এবং গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮৬১ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বলে অভিযোগ ওঠে। গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৫০। কিন্তু ৩১ হাজার ৭৮৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় বলে অভিযোগ ওঠে। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসনের মধ্যে ৬ হাজার ১১৯ এবং জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে মাত্র ৬৬১টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। 

সুষ্ঠ ভাবে করাতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে গায়ের জোরে ভোট করানোর অভিযোগ করে বিরোধীরা। বহু সংখ্যক আসনে বিরোধীদের প্রার্থী দাঁড়া করাতেই দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। আবার মনোনয়নপত্র জমা দিতে বাধা, জমা দিয়েও তা তুলে নিতে বাধ্য করার অভিযোগও সামনে আসে। এ বারের নির্বাচন তাই সুষ্ঠ ভাবে করাতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। তার জন্য ইতিমধ্যেই তিন রংয়ের ব্যালট পেপারের ই-টেন্ডার সেরে ফেলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতে সাদা, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে গোলাপি এবং জেলা পরিষদের ক্ষেত্রে হলুদ রংয়ের ব্যালট পেপারের টেন্ডার সারা হয়েছে কমিশনের তরফে।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget