এক্সপ্লোর

PMAY Scam: আবাসের ঘর পেতে টাকা দাবি ! দক্ষিণ দিনাজপুরে BDO অফিসের কর্মীর ভিডিও ভাইরাল

South Dinajpur PMAY Scam BDO Office Video Viral খাবারের খরচের নামে সরাসরি গ্রামবাসীদের থেকে টাকা চাইছেন বিডিও অফিসের কর্মী ! ভিডিও ভাইরাল দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে

চঞ্চল মজুমদার,দক্ষিণ দিনাজপুর: সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেতে দিতে হবে টাকা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে বিডিও অফিসের কর্মীর টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হল। বৃহস্পতিবার অভিযুক্ত বিডিও অফিসের কর্মীকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে স্থানীয় বিডিও-র কাছে দায়ের হয়েছে অভিযোগ।  

দক্ষিণ দিনাজপুরে BDO অফিসের কর্মীর ভিডিও ভাইরাল

আর কোনও রাখঢাক নয়, একেবারে সরাসরি। বাংলার আবাস প্রকল্পের সমীক্ষার কাজে এসে কখনও গাড়ির তেলের দাম, আবার কখনও খাবারের খরচের নামে সরাসরি গ্রামবাসীদের থেকে টাকা চাইছেন বিডিও অফিসের কর্মী। এমনই ভিডিও ভাইরাল হল দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে। একজন প্রকৃত উপভোক্তাও যেন তালিকা থেকে বাদ না যান। বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হওয়ার পর, নবান্ন থেকে এমনই নির্দেশ গিয়েছে জেলায় জেলায়।

আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষা চলার সময় বিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ

সেখানে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে বিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বংশীহারী ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েতে কল্যাণী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিডিওটি বৃহস্পতিবারের। এলাকায় আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষা চলার সময় রীতেশ হালদার নামে বিডিও অফিসের এই কর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ওঠে। 

বিডিও অফিসের কর্মীর ভিডিও ভাইরাল।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলাকায় ফের এই কর্মী এলে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরেন। কার নির্দেশে টাকা চাইছেন? এই প্রশ্নে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল তথ্য। এ নিয়ে স্থানীয় গ্রামবাসীরাই বিডিও-র কাছে লিখিত অভিযোগ করেন। আবাসের ঘর পেতে টাকা দাবি। বিডিও অফিসের কর্মীর ভিডিও ভাইরাল। যদিও অভিযুক্ত বিডিও অফিসের কর্মীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন, ট্যাব কেলেঙ্কারির অভিযোগ এবার কালিম্পঙে ! উত্তর দিনাজপুরই কি হয়ে উঠছে 'বাংলার মিনি জামতাড়া'?

সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখান স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা। কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই। কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ। একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠল দুই জেলায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget