এক্সপ্লোর

WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারির অভিযোগ এবার কালিম্পঙে ! উত্তর দিনাজপুরই কি হয়ে উঠছে 'বাংলার মিনি জামতাড়া'?

Kalimpong Tab Scam :  ট্য়াবের টাকা নিয়ে জালিয়াতির জাল কি ছড়িয়েছে কালিম্পঙেও? কেলেঙ্কারির নেপথ্যে কি সেই উত্তর দিনাজপুর-যোগ?

সুদীপ চক্রবর্তী, করুণাময় সিংহ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কালিম্পঙ এবং উত্তর দিনাজপুর: ট্যাব কেলেঙ্কারির অভিযোগ এবার কালিম্পঙে। জেলার বেশ কিছু পড়ুয়ার ট্য়াবের টাকা গায়েব করার অভিযোগে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার হলেন একজন। অন্যদিকে, মালদার ট্যাব কেলেঙ্কারিকাণ্ডে  প্রথম গ্রেফতার মালদা সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, প্রতারণার শিকার হয়েছে ১ হাজার ৯১১জন পড়ুয়া। ট্যাব কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে।

 ট্য়াবের টাকা নিয়ে জালিয়াতির জাল কি ছড়িয়েছে কালিম্পঙেও? কেলেঙ্কারির নেপথ্যে কি সেই উত্তর দিনাজপুর-যোগ? তরুণের স্বপ্ন চুরি করে উত্তর দিনাজপুরই কি হয়ে উঠছে 'বাংলার মিনি জামতাড়া'? তেমনই অনুমান তদন্তকারীদের। কালিম্পং-এর গরুবাথান থানার পুলিশে সূত্রে খবর, জেলার কিছু পড়ুয়ার ট্য়াবের টাকা অ্য়াকাউন্টে ঢোকার অভিযোগে ইসলামপুর থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত মহম্মদ আলম মুস্তাকিন ইসলামপুর থানার অলিগঞ্জের বাসিন্দা।  
 
 কলকাতা পুলিশ সূত্রে দাবি, ট্যাব-জালিয়াতির তদন্তে দেখা যাচ্ছে, বেশিরভাগ টাকা ঢুকেছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং বিহারের কিষাণগঞ্জের বিভিন্ন অ্যাকাউন্টে। দক্ষিণবঙ্গের এডিজি  সুপ্রতিম সরকার বলেন, চোপড়া ও মালদা থেকে প্রচুর এই ধরনের কাজ হচ্ছে। সেটা আমরা দেখেছি। তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, মালদায় ট্যাব জালিয়াতির অভিযোগে মালদা থেকেই গ্রেফতার করা হয়েছে একজনকে।

 শুক্রবার মালদার বৈষ্ণবনগর থানার তিনশতদিঘি এলাকায় হানা দিয়ে সেরাজুল মিয়া নামে ওই যুবককে গ্রেফতার করে হয়। পুলিশ জানিয়েছে, মালদার গাজোলের একটি স্কুলের এক ছাত্রের দশ হাজার টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে। ধৃতেরা প্রত্যেকে অন্য জেলার ট্যাব কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ। এই প্রথম মালদার ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল জেলারই একযুবককে।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্য়ন্ত ১২০টি অভিযোগ জমা পড়েছে। প্রতারণার শিকার হয়েছে ১ হাজার ৯১১জন পড়ুয়া। ট্যাব কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জনকে। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। এরই মধ্যে এদিন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে কিচকতলা হাইস্কুলের ১৩ জন ছাত্র-ছাত্রীর ট্যাবের টাকা উধাও বলে অভিযোগ উঠেছে। 

 উত্তর দিনাজপুরের কিচকতলা হাইস্কুলের ছাত্র মহম্মদ শাহেনশা বলেন,' যেদিকে সবাইকে মানে, স্কুলের জানা গিয়েছিল, যে টাকা ঢুকেছে খাতায়। আমি এসেছিলাম স্কুলে, দেখলাম আগে ব্যাঙ্কে যাই। টাকা ঢুকেছে কিনা, তারপর দেখলাম, ঢোকেনি।' উত্তর দিনাজপুরের কিচকতলা হাইস্কুলের প্রধান শিক্ষক  সুভাষচন্দ্র বিশ্বাস বলেন, আমরা প্রথম দিকে এটা বুঝতে পারিনি। আমরা প্রায় ১০-১২ দিন পরে জানতে পারলাম ১৩ জন বাচ্চার টাকা জালিয়াতি হয়ে গেছে। তারপর আমি ওই মুহূর্তে মানে, কালবিলম্ব না করে তৎক্ষণাৎ আমি ইসলামপুর সাব ডিভিশন পুলিশ সাইবার ক্রাইম অফিসে আমি একটা অভিযোগ করি।' ইসলামপুর সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে খবর, চোপড়া, গোয়ালপোখর ও কেরলের অ্যাকাউন্টে এইসব টাকা ঢুকেছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন, TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'

 'তরুণের স্বপ্ন' প্রকল্পেই তরুণের স্বপ্নভঙ্গ। কলকাতা থেকে জেলা-  রাজ্যের বিভিন্ন জেলায় উঠছে ছাত্র-ছাত্রীদেরকে সরকারের দেওয়া ট্য়াবের টাকা জালিয়াতির অভিযোগ। শোরগোল শুরু হয়েছে রাজ্যজুড়ে। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, 'TAB' জালিয়াতির জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, তার অধিকাংশই উত্তরবঙ্গের। সেই সব আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তদন্ত হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget