এক্সপ্লোর

West Bengal Police: হিংসা রুখতে কড়া বার্তা পুলিশের, সম্প্রীতি বজায় রাখার বার্তা

Nupur Sharma Row: বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। রাজ্যে গন্ডগোল থামাতে কড়া পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

কলকাতা: পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। তার আঁচ বাংলাতেও (West Bengal)। রাজ্যের বিভিন্ন এলাকায়, মূলত হাওড়া ও মুর্শিদাবাদে বিক্ষোভের নামে চলেছে ভাঙচুর-অগ্নিসংযোগ। গন্ডগোল থামাতে কড়া পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই নিয়ে ফেসবুকে একটি বার্তাও দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে।

রবিবার ফেসবুকে (facebook) একটি পোস্ট করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)-এর তরফ থেকে। সেখানে জানানো হয়েছে। একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার জন্য একশোরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই বার্তা দেওয়া হয়েছে টুইটারেও। 

কী কী অভিযোগে গ্রেফতার?

  • রাস্তা অবরোধ
  • সংঘর্ষ
  • হিংসা ছড়ানো
  • সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ
  • সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা

এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। এই ধরনের অপরাধে যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে  পুলিশের তরফে।

ওই ফেসবুক বার্তায় জানানো হয়েছে, সংবিধান (Constitution) এবং আইনের শাসন বজায় রাখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ পুলিশ। মিথ্যে খবর, ভুল খবর বা কোনওরকম অসত্য খবর ছড়ানো থেকে নাগরিকদের বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। কোনও ভিডিও, ছবি বা তথ্য যা সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে, তা কোথায় শেয়ার না করার পরামর্শ দেওয়ার হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ওই বার্তায়। যদি সেরকম করা হয়, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

শান্তি ও সম্প্রীতির আবেদন:
শান্তি (Peace) ও সম্প্রীতি (Harmony) বজায় রাখতে সমাজের সর্বস্তর থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। বাংলার সংস্কৃতির মধ্যে নিহিত রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সেটাই যাতে রাখা যায় সেই বার্তাই দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ফেসবুক বার্তায়।    

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget