এক্সপ্লোর

Police Raid : এগরাকাণ্ডের পর রাজ্যজুড়ে পুলিশি তৎপরতা, জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান

Egra Blast : হুগলির (Hooghly) চণ্ডীতলা থানা থেকে বাজেয়াপ্ত করা হয় ৫০০ কেজি নিষিদ্ধ বাজি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, হুগলি ও বীরভূম : এগরাকাণ্ডের (Egra Blast) পর নড়েচড়ে বসল পুলিশ। জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু হল। 

হুগলির (Hooghly) চণ্ডীতলা থানা থেকে বাজেয়াপ্ত করা হয় ৫০০ কেজি নিষিদ্ধ বাজি। ৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ (Police)। গতকাল রাতে চণ্ডীতলার বেগমপুরে হানা দিয়ে নিষিদ্ধ বাজির হদিশ মেলে। উদ্ধার হয়েছে বাজি তৈরির সরঞ্জামও। বীরভূমের (Birbhum) নলহাটিতেও বাজির দোকানে পুলিশি হানা। আজ সকালে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি ও বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। বেআইনিভাবে নিষিদ্ধ বাজি মজুত করায় নলহাটির এক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আরও পড়ুন- পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা ! পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নে জোর দিতে নির্দেশ নবান্নের

ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের (Blast) ২ দিন পরে এগরা বিস্ফোরণকাণ্ডে পাকড়াও কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। ওড়িশা থেকে ধৃত ভানু বাগ, তাঁর ছেলে ও ভাইপো। যদিও তাঁর স্ত্রীর বিষয়ে এখনও কোনও খবর মেলেনি। কটকের হাসপাতাল থেকে পাকড়াও করা হয় ভানু বাগকে। বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিলেন ভানু। মঙ্গলবার এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। 

SSKM-এ রোনাল্ড রস বিল্ডিংয়ে বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বিস্ফোরণে গুরুতর জখম এগরার খাদিকুল গ্রামের দুই বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বছর ছাব্বিশের পিঙ্কি মাইতির। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বছর আটত্রিশের রবীন্দ্রনাথ মাইতিরও। তাঁর অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের শরীরে বিস্ফোরণজনিত ক্ষত রয়েছে। দু’জনেই অক্সিজেন সাপোর্টে রয়েছেন। গতকাল ক্ষতস্থানে ওষুধ প্রয়োগের পর, আজ ফল বোঝা যাবে। সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?

উল্লেখ্য, এগরায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের প্রতিনিধি দল। এ প্রসঙ্গে দিলীপ বলেন, দুর্নীতি ও হিংসায় যুক্ত তৃণমূল। রাজ্যজুড়েই লোকে তাড়া করছে, চোর চোর বলছে। পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরতে হচ্ছে। এগরায় তৃণমূলের প্রতিনিধিদল বিক্ষোভের মুখে পড়ায় কটাক্ষ দিলীপ ঘোষের। এতবড় অপরাধ, এখনও কেউ সাজা পায়নি। রাঘব বোয়ালরা ঘুরে বেড়াচ্ছে। মানুষের ভরসা জাগে এমন কিছু তাড়াতাড়ি করা উচিত।বিজেপির সিবিআই, ইডি অফিস ঘেরাওয়ের ডাক নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget