এক্সপ্লোর

Post Poll Violence: 'শিশু থেকে মহিলা, কাউকে ছাড়ছে না TMC,' BJP-র কেন্দ্রীয় দলকে অভিযোগ ঘরছাড়াদের

West Bengal News: ভোট মিটেছে ২ সপ্তাহ হতে চলেছে। কিন্তু, থামছে না অশান্তি। দিকে দিকে হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের।

কলকাতা: ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। মাহেশ্বরী সদনে ঘরছাড়া কর্মী-সমর্থকদের অভিযোগ শুনলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। এদিন বিজেপির কেন্দ্রীয় দলের কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান ঘরছাড়ারা। 

রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল: ভোট মিটেছে ২ সপ্তাহ হতে চলেছে। কিন্তু, থামছে না অশান্তি। দিকে দিকে হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের। বিভিন্ন জায়গায় ঘরছাড়া বিজেপির কর্মী-সমর্থকরা। এই পরিস্থিতিতে ভোটপরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে, রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় টিম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তৈরি করে দেওয়া চার সদস্যের কেন্দ্রীয় দলে রয়েছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ বিপ্লব দেব। কেন্দ্রীয় দলের বাকি তিনজন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন DGP ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, এবং বিজেপি সাংসদ কবিতা পতিদার। কলকাতা বিমানবন্দর থেকে মাহেশ্বরী সদনে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। ঘরছাড়াদের সঙ্গে কথা বললেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। কেন্দ্রীয় টিমের সঙ্গে সমন্বয়কারী হিসেবে রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন অগ্নিমিত্রা পাল, তমোঘ্ন ঘোষ। ঘরছাড়াদের অভিযোগ করেন,  'শিশু থেকে মহিলা, কাউকে ছাড়ছে না তৃণমূলের গুন্ডারা।'

ভোট পরবর্তী হিংসা নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি  বলেন, "মমতাদি আপনার রাজ্যে কী চলছে? যে লোক ভোট দেওয়ার পর ঘর যেতে পারছেন না? আমাদের এক কার্যকর্তার ভাইকে খুন করে ফেলেছে। এখন তাঁকেও হুমকি দেওয়া হচ্ছে। অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীরাও আছেন, তাঁরা ইদ পালন করতে যেতে পারছেন না। মমতাদি আপনার রাজ্যে কী চলছে?''                      

বিজেপির কেন্দ্রীয় দলের কর্মসূচি: ভোট-হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আগামীকাল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল যাবে দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ডায়মন্ড হারবার ও জয়নগরে যাওয়ার কথা। মঙ্গলবার কোচবিহারে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। দিল্লি ফিরে নাড্ডাকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Alipurduar News: প্রবল বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget