এক্সপ্লোর

Alipurduar News: প্রবল বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা

West Bengal News: উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমার লক্ষণ নেই বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও। এখনই পাহাড়ে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। জলে ভাসছে আলিপুরদুয়ার সহ একাধিক জেলা। 

বিপর্যস্ত জনজীবন: সেচ দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ২৩০.২০ মিমি এবং হাসিমারায় বৃষ্টি হয়েছে ২৯৬ মিমি। যার ফলে বেশ কিছু নদীর জল বাড়ছে। আলিপুরদুয়ার শহর সংলগ্ন কালজানি নদীর জল  বাড়ছে। তবে এখনও সতর্কতা নেই। জেলার ফালাকাটা ব্লকের আলিপুরদুয়ার -ফালাকাটা রুটের ৩১-ডি নব-নির্মীয়মান ফোর-লেন জাতীয় সড়কের উপর  চর-তোর্ষা নদীর উপর নির্মিত ডাইভারশনের উপর দিয়ে বইছে জল। এর ফলে আলিপুরদুয়ার-ফালাকাটা রুটের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

আলিপুরদুয়ার পুরসভার ৫,৯, ১৫, ১৮ নং ওয়ার্ডের বেশ কিছু অংশ জলমগ্ন। পুরসভার উদ্যোগে পাম্পের মাধ্যমে  শহরের সেই জল নদীতে ফেলা হচ্ছে। অপরদিকে ৯ নং ওয়ার্ডের পরিস্থিতি পরিদর্শনে গেলে কাউন্সিলর এবং চেয়ারম্যানের সামনেই স্থানীয়দের মধ্যে জল-নিকাশী ব্যাবস্থা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালা ও রাস্তার সমাধান নেই বছরের পর বছর। এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ত্রান নয়, উন্নয়ন চাই।  পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, "দু-দিনের প্রবল বৃষ্টিতে পুরসভার অন্তর্গত বেশ কিছু নিচু এলাকায় জল জমেছে। যদিও নদীর জল যাতে শহরে না প্রবেশ করতে পারে তার জন্য নদীর সঙ্গে সংযোগকারী সুইচ গেট বন্ধ রাখা হয়েছে। শহরের জমা জল বের করার জন্য ১৪ খানা পাম্প মেশিন চালানো হচ্ছে। ৯ খানা নৌকা প্রস্তুত রয়েছে।'' ত্রাণ সামগ্রীর ব্যাবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি। 

অন্যদিকে, আলিপুরদুয়ার শহর সংলগ্ন চাপরেরপার-১ নং গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দ্বীপচর এলাকা জলমগ্ন গতকাল রাত থেকে। স্থানীয় শান্তিদেবী হাই স্কুলেও জল ঢুকে গেছে। এলাকার রাস্তায় প্রায় এক কোমর জল। বেশ কিছু বাড়ির ভেতরেও জল ঢুকেছে বলে অভিযোগ। স্থানীয়দের উদ্যোগে থার্মোকলের ভেলাও প্রস্তুত রাখা হয়েছে। যদিও প্রশাসনের দেখা নেই বলে অভিযোগ স্থানীয়দের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে অব্যাহত দহনজ্বালা, কবে দেখা মিলবে বর্ষার?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget