এক্সপ্লোর

Potato Price: আলুর দাম বৃদ্ধি নিয়ে এবার বড় সিদ্ধান্ত! একই থাকবে মূল্য? না কমবে দাম?

Potato Price Hike: লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর এর পরপরই কর্মবিরতি তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 

সুমন ঘড়াই, সুকান্ত মুখোপাধ্যায় এবং সোমনাথ মিত্র, কলকাতা: লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্যেই বুধবার কড়া বার্তা দিল নবান্ন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। এদিকে নবান্নের কড়া বার্তার পরপরই দুপুরে বৈঠকের পর  কর্মবিরতি তুলে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 

হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর এর পরপরই কর্মবিরতি তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 

সূত্রের খবর, বুধবার, কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে। 

সূত্রের খবর, নবান্ন মনে করছে, বাজারে জোগান বাড়লে দাম কমবে আলুর। বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই জট কাটাতে বুধবার দুপুরে, হুগলির হরিপালে বৈঠক হয়। বৈঠকে ছিলেন, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক-সহ অন্যান্যরা। বৈঠকের পর কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তাঁরা। 

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, 'আমরা কর্মবিরতি থেকে সরে এলাম। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি গত কিছু ভুল ছিল। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করলাম। আগামীকাল থেকে আলু বিভিন্ন বাজারে যাওয়া শুরু হলেই দাম নিয়ন্ত্রন এ চলে আসবে। আগে হিমঘর থেকে আলু বের হবার মূল্য ছিল ২৫থেকে ২৬টাকা, সেই দামই বজায় থাকবে।'

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'এই পরিস্থিতিতে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল। মানুষের স্বার্থে তারা কর্ম বিরতি প্রত্যাহার করে নিল।২৬টাকা মূল্যে হিমঘর থেকে আলু বের হবে। আজ থেকে হিমঘর থেকে আলু বের হবে। এবং আগামী কাল থেকেই দাম নিয়ন্ত্রণে আসবে।' 

এদিকে, বুধবার সকালেও বাজারে আলুর দাম ছিল আকাশছোঁয়া। কলকাতার কোলে মার্কেটের আড়তদারদের দাবি, সোমবার যে ৫০ কেজি আলুর বস্তা তাঁরা ১৩০০-১৪০০ টাকায় কিনেছেন বুধবার তাই কিনতে হয়েছে সাড়ে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। যার খুচরো বাজারেও আলুতে আগুন। ৩৫-৩৮ টাকায় জ্যোতি, চন্দ্রমুখী। 

বৃহস্পতিবার সকাল থেকে কি ছবিটা বদলাবে? একটু কমবে আলুর দাম?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget