এক্সপ্লোর

West Bengal Primary School Reopen: কিশলয়ে ফিরছে কলতান, ২ বছর বন্ধ স্কুলগুলি ঠিক কী অবস্থায়?

West Bengal Primary School Reopen: শিক্ষাঙ্গনের ভগ্নদশা। কোথাও ভেঙে পড়েছে দেওয়াল। ছাউনি উড়েছে দোতলা স্কুলের একাংশের।  আর এনিয়েই চিন্তায় প্রধান শিক্ষক থেকে অভিভাবকরা।

কলকাতা: শেষ হচ্ছে প্রায় দু’বছরের অপেক্ষার। আবার কচিকাঁচাদের উপস্থিতিতে গমগম করবে ক্লাসরুম। করোনার কারণে ২০২০ তে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল স্কুলের দরজা। বুধবার থেকে ফের খুলে যাচ্ছে প্রাইমারি স্কুল। কিন্তু দীর্ঘদিন তালাবন্দি থাকার পর কী অবস্থায় রয়েছে স্কুলগুলি?

দক্ষিণ ২৪ পরগনার সাগরের কুন্তলা জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়। একে দু’বছর ধরে ছাত্রদের পা পড়েনি এই স্কুলে। তারওপর আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা খেয়েছে স্কুল। যার পরিণতিতে শিক্ষাঙ্গনের ভগ্নদশা। কোথাও ভেঙে পড়েছে দেওয়াল। ছাউনি উড়েছে দোতলা স্কুলের একাংশের।  আর এনিয়েই চিন্তায় প্রধান শিক্ষক থেকে অভিভাবকরা। সোনারপুরের সুমোদপুর প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও তথৈবচ। নোনা ধরেছে অনেক দেওয়ালেই। স্কুল চত্বরে গজিয়ে উঠেছে আগাছা। বুধবার খুলবে স্কুল তাই চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ। হাইস্কুলগুলিতে আগেও ক্লাস হয়েছে, কিন্তু, ব্যতিক্রম প্রাইমারি স্কুল। টানা দু’বছর বন্ধ। এতদিন ধরে বন্ধ থাকার ফলে তার যে কী দশা হয়েছে, তা ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়েও। মাথার ওপরে বিপজ্জনক ভাবে ঝুলছে টালির চাল।  ভেঙে গিয়েছে দরজা, জানলা।  শোচনীয় অবস্থা বাঁকুড়া শহরের মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়েরও। জানলায় গজিয়েছে গাছ। উই ধরেছে টেবিলে। ভেঙে পড়েছে বেঞ্চ। নোংরায় ভরে গিয়েছে নথি রাখার বাক্সগুলি। তবে শত সমস্যাতেও বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছেন অভিভাবকরা।

জলপাইগুড়ির পিলখানায় সারদা বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলে চলছে ক্লাস চালু করার তোড়জোড়। তবে দু’বছর ধরে খুদে পড়ুয়ারা স্কুলমুখী না হওয়ায়, যে বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে তা মানছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। তালাবন্দি থাকায় করুণ দশা বীরভূমের বোলপুরের একাধিক প্রাইমারি স্কুলেরও। ভেঙে পড়েছে খোস কদমপুর পারুলডাঙা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পাঁচিল।উই ধরেছে বেঞ্চ ও স্কুলের দেওয়ালে। তবে দু’বছর বাদে ক্লাস চালু হচ্ছে। এতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন অভিভাবকরা। প্রাইমারি স্কুল খোলার তোড়জোড় চলছে সিউড়ি ও দুর্গাপুরেও। ক্লাসরুম পরিষ্কারের পাশাপাশি, স্যানিটাইজও করা হচ্ছে। প্রস্তুতি সারা। এবার অপেক্ষা ক্লাসের ঘণ্টা পড়ার।

আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৩৪৮, মৃত্যু ২১ জনের

সেরা শিরোনাম

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget