এক্সপ্লোর

Rain Alert: অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা বঙ্গে

Weather Forecast: ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা (Rain Alert)। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। প্রবল দুর্যোগের আশঙ্কা বঙ্গের আকাশে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। 

ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও শনিবারের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।‌ প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে ধস নামতে পারে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে।

কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে।
আজ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh Update: আজই নিতে পারেন শপথ, ইউনূসের হাত ধরে শান্তি ফিরবে বাংলাদেশে?

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget