এক্সপ্লোর

Bangladesh Update: আজই নিতে পারেন শপথ, ইউনূসের হাত ধরে শান্তি ফিরবে বাংলাদেশে?

Bangladesh News: বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে বৃহস্পতিবারই শপথ নিতে পারেন তিনি।

কলকাতা: আজ থেকে ২২ বছর আগে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই মহম্মদ ইউনূসের নেতৃত্বেই গঠিত হতে চলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। কিন্তু অশান্ত বাংলাদেশে কি শান্তি ফেরাতে পারবেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মহম্মদ ইউনূস(Nobel Laureate Professor Muhammad Yunus)? পারবেন মৌলবাদীদের ওপর রাশ টানতে? তাঁর ওপর কিন্তু ক্রমেই বেড়ে চলেছে প্রত্যাশার চাপ। 

ফিরবে শান্তি? এখনও অশান্ত বাংলাদেশ। ছাত্র আন্দোলনের মধ্য়ে দিয়ে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর, দেশজুড়ে যে রাহাজানি চলছে, তার নেপথ্য়ে কারা? কট্টরপন্থী মৌলবাদীরা? প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুঠপাট-হরিণের পেছনে ছুটে বেড়ানো,জেল ভেঙে বন্দিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া এসব কি কখনও আন্দোলনকারী ছাত্ররা করতে পারে না কি? গাজীপুরের কাশিমপুর জেল থেকে ২০৯ জন বন্দি পালিয়ে গেছে। কারা করাচ্ছে এসব? এইসব প্রশ্নের মধ্য়েই বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে বৃহস্পতিবারই শপথ নিতে পারেন তিনি।

বিধ্বস্ত দেশ। ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্য়বসা বাণিজ্য়। সংখ্য়ালঘুদের আস্থা তলানিতে। এই চরম ডামাডোলের মধ্য়ে, সঙ্কটকাল থেকে বাংলাদেশকে কিভাবে বের করবেন মহম্মদ ইউনূস? পারবেন অশান্তি থামাতে? পারবেন মৌলবাদীদের ওপর রাশ টানতে? বিএনপি-জামাতের সঙ্গে তাঁর কী সমীকরণ হবে? নোবেলজয়ীর ওপর প্রত্যাশার অগাধ চাপ। দেশে ফেরার আগে অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রতি সাধারণের আস্থা দ্রুত পুনরুদ্ধার করা জরুরি। আমাদের শান্ত থাকতে হবে, , নতুন নির্বাচনের জন্য আমাদের একটি পথ নির্দেশিকা তৈরি করতে হবে, এবং বাংলাদেশের অসাধারণ সব সম্ভাবনা পূরণের জন্য নতুন নেতৃত্বকে প্রস্তুত করতে আমাদের কাজ করতে হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে আর কারা থাকবেন? সূত্রের খবর, ছাত্রনেতাদের তরফে ১০-১৫ জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে  যাতে নাম রয়েছে, বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ,  অধ্যাপক আসিফ নজরুল, আইনজীবী সারা হোসেন,  আইনজীবী ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের মতো সমাজের নানা স্তরের বিশিষ্টদের।  নাম রয়েছে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও। সূত্রের খবর, এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধাকেও রাখার পরামর্শ দিয়েছেন। অন্তবর্তী সরকারে থাকতে পারেন একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Cyber Fraud:মোবাইল আপডেট করার নামে ফোন, লিঙ্ক ক্লিক করতেই গায়েব লক্ষ লক্ষ টাকা

 

 

সেরা শিরোনাম

Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget