এক্সপ্লোর

Rajpur-Sonarpur News: এবার জমা জলে পড়ে মৃত্যু রাজপুর-সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মীর, মৃতের সংখ্যা বেড়ে ১২ !

Kolkata Waterlogged: সোমবার রাতের ৪-৫ ঘণ্টার টানা বৃষ্টিতে কাল ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তের। উত্তর থেকে দক্ষিণ, দেখা গেছে তীব্র জল-যন্ত্রণার ছবি।

রাজপুর-সোনারপুর : আরও একজনের প্রাণ চলে গেল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। এবার জমা জলে পড়ে রাজপুর-সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর মৃত্যু হল। হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে যান তিনি। বেশ কিছুক্ষণ তল্লাশির পরে উদ্ধার করা হয় জয়ন্ত ঘোষ নামে ওই পুরকর্মীর দেহ।

সোমবার রাতের ৪-৫ ঘণ্টার টানা বৃষ্টিতে কাল ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তের। উত্তর থেকে দক্ষিণ, দেখা গেছে তীব্র জল-যন্ত্রণার ছবি। বৃষ্টি থামার পরও জল জমে রয়েছে একাধিক জায়গায়। মঙ্গলবার দুর্যোগের দিনে, জমা জলে ডুবে এবং বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুমিছিল নেমেছে ! এগারোজনের মৃত্য়ুর খবর পাওয়া গেছিল এর আগে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটা নাম। 

এ প্রসঙ্গে এবিপি আনন্দর সম্পাদক সুমন দে-কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, "আমি CESC-র সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও কথা বলেছি। আমি পরিষ্কার সঞ্জীবকে বললাম, সঞ্জীব দেখো তোমাদের বিদ্যুতের লোকেরা কাজকর্ম করছে। তারা কিন্তু তারগুলো ঠিক করে রাখে না। এর আগে হাওড়ায় একটা ঘটনা ঘটেছে। বারবার বলেছি, তোমরা সতর্কতা নাও। কিন্তু, সতর্কভাবে কাজ করছে না। তুমি নিজে মনিটরিং করে দেখো। এভাবে মানুষের প্রাণ না যায়। এটা আমি ওকে বলেছি। যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকে হয় CESC চাকরি দেবে, CESC যদি না দেয়...পুজোর সময়ের ঘটনা...আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব নেব। দুই হচ্ছে, সিইএসসি-কেও ক্ষতিপূরণ দিতে হবে। আমরা রাজ্য সরকারের থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে সাহায্য করি। মানবিকতার ব্যাপার। একটা জীবন চলে গেলে তার পরিবারটা কী করে চলবে ! সেটা দেখার দায়িত্ব আমাদের আছে। সেটা আমরা দেখে নেব। এতগুলো প্রাণ পুজোর আগে চলে গেল !" 

এই ইস্যুতে সুর চড়িয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিইএসসি-র উপর ছেড়ে দিতে চাইছেন, সঞ্জীব গোয়েঙ্কার উপর ছেড়ে দিতে চাইছেন...এভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে এটা অত্যন্ত স্বাভাবিক। সব শহরেই জমে। আমরা তারজন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না। বেঙ্গালুরুতেও জল জমে। কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল। কোথাও তো আমরা দেখিনি যে, বিদ্যুতের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে। কেন কলকাতায় বারবার হয় ? কলকাতাজুড়ে এই যে অব্যবস্থা ...এরজন্য দায়ী কে ? সঞ্জীব গোয়েঙ্কাদের সঙ্গে সম্পর্ক কারা রাখে ? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয় ? এই প্রশ্নগুলি এখন উঠলে মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন।"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget