এক্সপ্লোর

RG Kar Medical College: আরজিকরে ভর্তি ‘প্রতারণা’, অধ্যক্ষের সই জাল করে টাকা হাতানোর অভিযোগ

MBBS Fraud: ডোনার সিটে MBBS’এ ভর্তির টোপ দিয়ে আগরতলার ২ পড়ুয়ার কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ২৫ লক্ষ টাকা দিলেই ডাক্তারি কোর্সে (Medical Course) ভর্তির সুযোগ। আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) অধ্যক্ষের সই জাল করে প্রতারণা চক্রের পর্দাফাঁস। গ্রেফতার হাসপাতালের (Hospital) এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী।

কী অভিযোগ? 

ডোনার সিটে MBBS’এ ভর্তির টোপ দিয়ে আগরতলার ২ পড়ুয়ার কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা। কর্তৃপক্ষের তৎপরতায় RG কর মেডিক্যাল কলেজে পর্দাফাঁস হল বড়সড় প্রতারণা চক্রের। পুলিশের জালে হাসপাতালেরই এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী।

RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, MBBS’এ ভর্তির জন্য ডোনার কোটায় ২টি আসন রয়েছে। সেই ২টি আসনেই প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা। আগরতলার ২ পড়ুয়ার থেকে নেওয়া হয় ২৫ লক্ষ টাকা। সম্প্রতি ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য ভিনরাজ্যের ওই ২ পড়ুয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে প্রতারণার বিষয়টি।                                                                                                   

আরও পড়ুন, রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী 

RG কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অধ্যক্ষের সই জাল ও ই-মেল হ্যাক করেছিল প্রতারকরা। শুধু ওই দুই পড়ুয়াই নন, RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা করেছিল প্রতারকরা। তাঁর মেয়ের ভর্তির জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই আধিকারিক। এজন্য হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে একজনের সঙ্গে কথাও বলেন তিনি।

কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্বাস্থ্য দফতরের আধিকারিক। এরপরই CCTV ফুটেজ দেখে হাসপাতালের এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ। প্রতারণা চক্রের পর্দাফাঁস হতেই প্রতিবাদে সরব হয়েছে SUCI-এর ছাত্র সংগঠন AIDSO। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্তকে খোঁজ চলছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget