এক্সপ্লোর

EC On Bengal SIR: 'পশ্চিমবঙ্গে SIR শুরু হবে কবে ?' বৈঠকে জরুরি বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের

EC On West Bengal SIR Date: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন কবে ? কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ?

কলকাতা : বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এরইমধ্য়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য় নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমার বলেন, 'কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।'

আরও পড়ুন, কাল SSC ভবন অভিযানের ডাক, '..আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা' ! অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের

বছর পেরোলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোট। এদিকে গত কয়েক মাসে ইতিমধ্যেই সামনে এসেছে ভুরিভুরি ভুয়ো ভোটার। একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড থেকে শুরু করে মৃত ব্যক্তির ভোটার কার্ড তালিকায় জ্বলজ্বল করছে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।  এদিন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'প্রথমে যেটা হল, গত ৬ মাসে এত মৃত লোক কী করে পাওয়া গেল ? এটার জবাব আমি প্রথমে বলেছি। ২০ বছরে যখন এটা নর্মাল রিভিশন হয়, তখন ঘরে ঘরে গিয়ে ফর্ম দেওয়া হয় না। মূলত এই জন্যই, অনেকবারই এমন হয়েছে, যখন ঘরে কারও মৃত্যু হয়, তখন সেই তথ্য, BLO এর কাছে কী করে আসবে ? ওনাকে যদি মৃতের পরিবার নাই জানায়, BLO কাছে (তথ্য) আসা সম্ভব নয়। এই জন্য বাইশ লাখের মৃত্যু গত মাসে মৃত্যু হয়নি। এরা সেই মৃত ব্যক্তি (মৃত ভোটার), যারা রেকর্ড লিস্টের বাইরে পড়ে গিয়েছে।.. কিন্তু এখন ফর্ম ফিলাপের মধ্য দিয়ে সেই সত্য সামনে উঠে এসেছে।'বঙ্গে SIR ইস্যু মুখ্য় নির্বাচন কমিশনারের বার্তা ,' পশ্চিমবঙ্গে SIR-এর তারিখ নিয়ে যে প্রশ্ন, আমরা ৩ জন কমিশনার সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কবে পশ্চিমবঙ্গে (SIR) হবে, কবে দেশের অন্য রাজ্যে (SIR) হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।'

বিজেপির  রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, এটা তো সারা দেশেই SIR হবে। এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্য়ুঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। SIR হবে। বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে SIR হবে। পশ্চিমবঙ্গের মানুষ SIR চায়। পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়। পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। আরেকটা ১৬ অগাস্ট চায় না।সুতরাং এখানে হবে। যে বাধা দেবে সে থাকবে না। আর বাধা এরা দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল। ৪ কোটি ৮৬ লক্ষ মোট ভোটারের মধ্যে বিশেষ সংশোধনের পর প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম বাদ যায়। এবার কী হবে? সেদিকেই এখন সবার নজর। 

সেরা শিরোনাম

Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Nandigram Bypoll Election Result LIVE Updates: ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget