এক্সপ্লোর

SIR Form: মুখ্যমন্ত্রীর 'চুরির অভিযোগ' সত্যি? বিজেপি নেতাদের গাড়িতে কয়েক হাজার SIR-এর ফর্ম 7? তুমুল চাঞ্চল্য এলাকায়

SIR Form 7: এদিন ওই গাড়ির ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে', মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: SIR নিয়ে তৃণমূল-বিজেপির তীব্র এই চাপানউতোরের মধ্যেই বিজেপি নেতাদের গাড়িতে কেন প্রায় হাজার ফর্ম 7? এই বিষয়টি নিয়েই এবার শোরগোল পড়ে গিয়েছে। এসআইআর এর ক্ষেত্রে এই ফর্ম ৭ - যা ব্যবহৃত হয় ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন করার জন্য। প্রায় ১ হাজার SIR-এর ফর্ম 7-সহ ২ জনকে আটক করা হয়েছে।                                
 
বাঁকুড়ার তালডাংরা থেকে খাতড়া যাওয়ার সময় আটক করা হয়েছে। পূরণ করা হাজার হাজার ফর্ম 7-সহ বিজেপি কর্মী আটক। গাড়ি দেখে তৃণমূলকর্মীদের সন্দেহ, বাঁকুড়া খাতড়া থানায় FIR দায়ের। 

সূত্রের খবর, ফর্মগুলিতে জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, যার অধিকাংশই তালডাংরা বিধানসভা কেন্দ্রের। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে পাঁচ বিজেপিকর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে, বাকি তিনজন পালিয়ে যান। বাজেয়াপ্ত করা হয়েছে ফর্মগুলি।

এদিন ওই গাড়ির ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে', মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে।                             

এর আগেই এসআইআরের নামে মানুষের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ মুখ্যমন্ত্রীর। এলাকায় এলাকায় বিএলও-দের নজর রাখতেও বলেছিলেন মুখ্যমন্ত্রী। ধরা পড়লে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এসআইআরের নামে সর্বনাশের খেলা খেলছে কমিশন। খসড়া তালিকায় ৫৪ লক্ষের নাম বাদ, সবই কমিশনের ভুল। বলছে ERO বাদ দিয়েছে, কিন্তু ERO-তো বলছে জানেই না'। বেছে বেছে বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

এই ঘটনা নিয়ে বিজেপির সমালোচনা করে X হ্যান্ডলে TMC-র পক্ষ থেকে লেখা হয়েছে, 'খুবই উদ্বেগজনক! বিজেপি নেতা, দলের সদস্য এবং সংশ্লিষ্ট বুথ স্তরের এজেন্টরা SDO এবং DM-দের অফিসে হামলা চালাচ্ছে এবং ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক ফর্ম ৭ জমা দিতে ERO এবং  AERO-দের ওপর চাপ সৃষ্টি করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে এবং হাজার হাজার ফর্ম গাড়িতে ভরে একবারে জমা দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget