এক্সপ্লোর

West Bengal SIR: 'এই ২ ক্যাটেগরি ছাড়া প্রত্যেকের নাম আছে', খসড়া তালিকা প্রকাশের পর কাদের কথা উল্লেখ BLO-র ?

BLO News: খসড়া তালিকার প্রিন্ট আউট নিয়ে অপেক্ষা করছেন বিএলওরা।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : "কারো নাম বাদ যায়নি সেভাবে। এরকম যদি কেউ থাকেন, যে তাঁরা ফর্ম দেননি, সেক্ষেত্রে তাঁর নাম বাদ গিয়েছে। কিন্তু, কেউ যদি ফর্ম জমা করে থাকেন, তাহলে সেই নাম বাদ যাওয়ার কোনও কারণ নেই। হয় জমা দেননি, বা মারা গিয়েছেন...এই ২ ক্যাটেগরি ছাড়া প্রত্যেকের নাম আছে"। এদিন পশ্চিমবঙ্গ SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর এমনই জানালেন ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইন্সটিটিউশনে কর্তব্যরত এক BLO। 

খসড়া তালিকার প্রিন্ট আউট নিয়ে অপেক্ষা করছেন বিএলওরা। সেখানে গিয়ে ভোটাররা একে একে দেখছেন তালিকায় তাঁদের নাম রয়েছে কি না। কিন্তু, যদি নাম না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী ? BLO বলেন, "নাম না থাকলে ফর্ম ৬ দিয়ে নতুন করে আবেদন করতে হবে। কোনও কারণে হয়তো ফর্ম জমা করা হয়নি, বাইরে ছিলেন। তাঁরা আবার নতুন করে আবেদন করবেন ফর্ম 6 দিয়ে। আর যাদের নাম আছে তাঁদের কোনও সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে, তাঁদের পরবর্তীকালে Enquiry-তে ডাকা হবে। সেটার বিস্তারিত তথ্য এখনও আমাদের কাছে নেই। আজ প্রধানত আমরা খসড়া তালিকা নিয়ে অপেক্ষা করছি। ভোটাররা এসে মিলিয়ে দেখছেন। এটা আপাতত আমাদের কয়েকদিনের প্রধান কাজ। তারপরে ঠিক করা হবে যে, আমরা কীভাবে কী করব। একমাস আমাদের এখানেই থাকবেন।" 

প্রতীক্ষার অবসান। অবশেষে সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা ( Voter List 2026  )।  প্রকাশিত হল নাম বাদের তালিকা ( SIR Voter List 2026 ) । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল। আপনার নাম কি বাদের তালিকায় ? আপনার আত্মীয় স্বজনের নাম আছে তো ? দেখে নিন  ceowestbengal.wb.gov.in/asd_sir
লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in/asd_sir। কিন্তু কতজন রইলেন বাদের তালিকায়, তা দেখে নিন।  ceowestbengal.wb.gov.in/asd_sir - উল্লেখ রয়েছে, কার কী কারণে নাম বাদ গিয়েছে।  এখানে মূলত চারটি ক্যাটেগরি করা হয়েছে। মৃত ভোটার, নিখোঁজ ভোটার,  স্থানান্তরিত ভোটার , ডুপ্লিকেট ভোটার, অন্যান্য। কার কী কারণে নাম বাদ গিয়েছে, তা বিস্তারিত জানা যাবে এই এখান থেকেই । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget