এক্সপ্লোর

West Bengal SIR: কমিশনের ওয়েবসাইটের 'সার্ভার ডাউন', SIR-এর চূড়ান্ত তালিকা ডাউনলোডে সমস্যা, উদ্বেগ বাড়ছে ভোটারদের

Bengal SIR List: নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতে বিলম্ব হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন উদ্বিগ্ন ভোটাররা। 'Hmmm...can't reach this page' - এই লেখাটি ভেসে উঠছে স্ক্রিনে।

West Bengal SIR: আজ প্রকাশ পাচ্ছে এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। ধাপে ধাপে প্রকাশ হচ্ছে এসআইআরের চূড়ান্ত তালিকা। খুব স্বাভাবিকভাবে, ভোটারদের (Voter) আগ্রহ তুঙ্গে। উদ্বেগে প্রতিটি মানুষ। নির্বাচন কমিশনের (Election Commission) ওয়েবসাইট খুলতে দেরি হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন উদ্বিগ্ন ভোটাররা। 

জানা যাচ্ছে, দুপুর দেড়টা থেকে নির্বাচন কমিশনের সার্ভার ডাউন। এসআইআরের চূড়ান্ত তালিকা ডাউনলোডে সমস্যা তৈরি হয়েছে। অনলাইনে এই মুহূর্তে কোনও তথ্য দেখতে পাওয়া যাচ্ছে না। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলার মানুষও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট ঠিক করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআরের আগে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া ভোটার তালিকায় (SIR Draft List) ৫৮ লক্ষ নাম বাদ পড়ায় এখন সেই সংখ্যাটি দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। আজ যে তালিকা প্রকাশ পাচ্ছে, তাতে এই ৭ কোটি ৮ লক্ষের নাম থাকবে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় যারা অনলাইনে এসআইআরের চূড়ান্ত তালিকা দেখবেন বলে স্থির করেছেন, তাঁরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটটি (Website) খুলতে বিলম্ব হচ্ছে। 'Hmmm...can't reach this page' - এই লেখাটি ভেসে উঠছে স্ক্রিনে। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম 'ডিলিটেড'। প্রসঙ্গত, খসড়া ভোটার তালিকায় (SIR Draft List) আগেই বাদ গিয়েছিল ৫৮ লক্ষের নাম। ফলে, সব মিলিয়ে গোটা রাজ্যে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।  

কমিশন সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া (Bankura) থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজারের নাম বাদ যাচ্ছে। উত্তর কলকাতা (Uttar Kolkata) থেকে মোট ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে - আগেই খসড়া ভোটার তালিকায় বাদ গেছিল ৩ লক্ষ ৯০ হাজারের নাম। এবার চূড়ান্ত তালিকায় বাদ আরও ১৭ হাজার, খবর কমিশন সূত্রে। পাশাপাশি, দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ যাচ্ছে ৩ হাজার ২০৭ জনের নাম। এর আগে এসআইআরের খসড়া তালিকায় বাদ গিয়েছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম, খবর কমিশন সূত্রে। চূড়ান্ত ভোটার তালিকায় দক্ষিণ কলকাতায় বাদ যাচ্ছে ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জনের নাম, এমনটাই জানা গেছে নির্বাচন কমিশনের তরফে। 

জেলার দিকে চোখ রাখলেও বিষয়টা একইরকম। নদিয়ায় (Nadia) খসড়া তালিকায় বাদ গিয়েছিল ২ লক্ষ ১৬ হাজারের নাম। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গেছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে - সব মিলিয়ে নদিয়ায় বাদ যাচ্ছে ২ লক্ষ ৭৬ হাজার ভোটারের নাম, খবর মিলেছে কমিশন সূত্রে। সূত্র মারফত জানা যাচ্ছে, নদিয়ায় ২ লক্ষ ১৬ হাজারের নাম অ্যাজুডিকেশন তালিকার অধীনে। অন্যদিকে, কোচবিহার উত্তরে (Cooch Behar Uttar) বিচারাধীন তালিকায় ২৪ হাজার ভোটারের নাম এবং কোচবিহার দক্ষিণে (Cooch Behar Dakshin) অ্যাজুডিকেশন তালিকায় ২৭ হাজার ভোটারের নাম, খবর নির্বাচন কমিশনের তরফে।

সেরা শিরোনাম

News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget