এক্সপ্লোর

DA Increase : DA নিয়ে বিরাট ঘোষণা বিজেপি সরকারের, এই তারিখ থেকে নতুন হারে DA

রাজ্য সরকারি কর্মীদের DA ১৮% থেকে বেড়ে ৩৮% । '৩৮% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা ।



কলকাতা: রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মসংস্থান বৃদ্ধি থেকে শুরু করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি— একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে জনমুখী বাজেটের বার্তা দিল রাজ্য সরকার। প্রত্যাশা মতোই DA নিয়ে করা হল বড় ঘোষণা।

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বর্তমানে ১৮ শতাংশ হারে DA পাওয়া রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ২০ শতাংশ DA পাবেন। ফলে মোট DA বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন DA কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারী সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে DA বৃদ্ধি নিয়ে কর্মচারী মহলের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৬০ শতাংশ হারে DA পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক ৩৮%।   তবে বকেয়া DA নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক ৪২ শতাংশ। এবার আগের থেকে ২০ শতাংশ ডিএ বাড়ানো হল। এবার দেখার সরকারি কর্মীরা এই ঘোষণা খুশি হন কি না। 

ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। রাজ্য বাজেটের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত DA বাড়ানোর ঘোষণা করতেই, পুজোর মাসে সেই টাকা রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র পার্থক্য দূর করে খুব দ্রুত সমান হারে মহার্ঘ ভাতা দেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি। তিনি আশ্বাস দিলেন, 'আপাতত ২০% আপনাদের দিলাম। পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকল ২২% সেটাও ধীরে ধীরে... ধীরে ধীরে... অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত।' 

এছাড়া বাজেটে ঘোষণা করা হয়েছে, রাজ্যে পুলিশ বিভাগে মোট ২০ হাজার নিয়োগ হবে। এর ফলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে নিঃসন্দেহে।  এছাড়াও বাজেটে নতুন করে 'সংগ্রামী ভাতা' চালুর ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক হিংসার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এই ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। রাজনৈতিক হিংসার শিকারদের পাশে দাঁড়ানোর বার্তা হিসেবেই এই প্রকল্প । রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে চাকরি, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা এবং সরকারি কর্মীদের আর্থিক স্বস্তির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget