এক্সপ্লোর

CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার

West Bengal Government: পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে সরকার। সমাজবিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের কিছু অংশ সমাজবিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে। ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন ও সম্পত্তির উপর গুরুতর হুমকির সৃষ্টি হচ্ছে। এগুলির উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর ও অপর্যাপ্ত। আইনের ফাঁক গলে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬ আনতে চলেছে বিজেপি সরকার। সমাজবিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে শুধু শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার, উল্লেখ বিলে। 

নতুন করে বৃষ্টি শুরু, আরও দুর্যোগের সম্ভাবনা, কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের ?

রাজ্য সরকারের তরফে এই বিল আনা হচ্ছে। সোমবার এই বিল পেশ করা হবে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সমাজবিরোধীদের কী সংজ্ঞা হবে, এতদিন তা নির্দিষ্ট ছিল না। সমাজবিরোধী কাদের বলা হবে, নতুন বিলে তার উল্লেখ করা হয়েছে। সংজ্ঞা নির্ধারিত হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে, যাঁরা তোলাবাজি করবে, জোর করে টাকা আদায় করবে, এই সমস্ত বিষয়কে 'গুন্ডা' বলে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন বিলে। এই বিল কার্যকার হলে শুধুমাত্র ফৌজদারি আইনেই যে অপরাধীরা শাস্তি পাবেন, তা নয়। প্রয়োজনে সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। অর্থাৎ একজন গুন্ডা হিসেবে চিহ্নিত হলে, আইনের চোখে তার কার্যকলাপ সমাজবিরোধী হিসেবে চিহ্নিত হলে, সরকার ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে, যাদের থেকে ওই ব্যক্তি জোর করে ওইসব সম্পত্তি আদায় করেছে, তাদের ফিরিয়ে দিতে পারবে। 

বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF

এছাড়াও তৈরি হবে একটি 'দাবি কমিশন'। এখানে কোনও মানুষ তাঁর অভিযোগ জানাতে পারবেন। ধরা যাক, কারও বাড়ি জবরদখল হয়েছে। সেক্ষেত্রে যাঁরা বাড়ি দখল হয়েছে তিনি এই 'দাবি কমিশন'- এ অভিযোগ জানাতে পারবেন। কমিশন অভিযোগ খতিয়ে দেখবে। তারপর তাদের মনে হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার। 

সোমবার বিধানসভায় পেশ হতে পারে জোড়া গুরুত্বপূর্ণ বিল। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। সোমবার পেশ হবে 'পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬'। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চান মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। বিধানসভায় BA কমিটির বৈঠক, বিল নিয়ে আলোচনা। উত্তরাখণ্ড, গুজরাত, অসমের পর অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে পশ্চিমবঙ্গও। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget