এক্সপ্লোর

WB Student Death : বিশাখাপত্তনমে পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যু, ঘটনার তদন্তে অন্ধ্রে যাচ্ছে CID

Bengal Student Death In Visakhapatnam: কীভাবে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু? খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে যাবে সিআইডি । 

হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী, কলকাতা : বিশাখাপত্তনমে পড়তে গিয়ে বাংলার ছাত্রীর রহস্যমৃত্যু ঘটনার তদন্তে নামল সিআইডি। দুর্ঘটনা নয়, এই ঘটনাটিতে খুনের অভিযোগ তুলেছে পরিবার। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করে পরিবার। কীভাবে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু? খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে যাবে সিআইডি । 

বিশাখাপত্তনমে বাংলার পড়ুয়ার রহস্য়মৃত্য়ুর ঘটনায় এবার তদন্তভার নিল সিআইডি। নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল নেতাজিনগরের বাসিন্দা রীতি সাহা। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ১৪ জুলাই, রাত ১১টা নাগাদ হস্টেলের সুপার ফোন করে জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গেছে রীতি। 

পরিবারের দাবি, তখন পাশ থেকে আরও একজন বলে, সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। পরের দিন বিশাখাপত্তনমে যান পরিবারের সদস্যরা। ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় রীতির। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। রবিবার, মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও বলেছিলেন'এর শেষ দেখে ছাড়ব, সিআইডি তদন্ত করবে'। 'ওখানকার প্রশাসন সাহায্য করেনি। এটা আত্মহত্যা নয়ে অন্য রহস্য আছে।' , মনে করছে পরিবার।  হস্টেল থেকে ৮ ফুট দূরত্বে দেহ উদ্ধার, তাহলে কীভাবে আত্মহত্যা? প্রশ্ন তুলেছে পরিবার। কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এফআইআর নিতেও গড়িমসি করা হয় বলে অভিযোগ।  

আরও পড়ুন :

'অপরাধী সাজানো হয়েছে', দাবি সৌরভের, 'কাউন্সেলিং হোক' দাবি মনোতোষ, দীপশেখরের আইনজীবীর

এরপর মৃত ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই রবিবার নেতাজিনগর থানায় শিক্ষা প্রতিষ্ঠানে, হস্টেল, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করে পরিবার। এবার সেই মামলার তদন্তভার নিল সিআইডি।

৮ অগাস্ট অন্ধ্রপ্রদেশের আদালতে মামলা করে তারা। এরপরই ১ মাসের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার মৃত ছাত্রীর বাড়িতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। বিষয়টি খতিয়ে দেখতে বিশাখাপত্তনমে যাবেন সিআইডির তদন্তকারীরা।

স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। তাই নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল রীতি সাহা।  সেখানে দ্বাদশ শ্রেণিতে পড়ার পাশপাশি, চলছিল নিটে বসার প্রশিক্ষণ। কিন্তু, ডাক্তারি পরীক্ষায় বসার আগে হাসপাতালেই মৃত্যু হয়েছে সেই স্বপ্নের। 

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget