এক্সপ্লোর

Saayoni Ghosh: সংগঠন মজবুত করতে পারিনি, নেত্রীর কাছে ক্ষমা চাইলেন সায়নী ঘোষ

West Bengal: তৃণমূল নেত্রীর কাছে ক্ষমা চাইলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন সায়নী ঘোষ। 'সংগঠন মজবুত করতে পারিনি,' তৃণমূল নেত্রীর কাছে ক্ষমা চেয়ে বললেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

সাগরদিঘিতে বিপর্যয়ের পর তৃণমূল নেত্রীর রোষে দলের দুই সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান। শুক্রবারের বৈঠকে মমতা দুজনের উদ্দেশে বলেন, 'আপনারা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগে আছেন।' মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের সাংসদের উদ্দেশে তৃণমূল নেত্রীর মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।

সূত্রের খবর, সাগরদিঘির রিপোর্ট কার্ডে তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষের উল্লেখ রয়েছে। 'প্রয়াত সুব্রত সাহার ছেলেকেই টিকিট দিতাম। কিন্তু তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় টিকিট দিতে পারিনি,' বৈঠকে মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের পর চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী, দলের অন্দরেও শুরু হয়ে গিয়েছে তুমুল চর্চা। যদিও সাগরদিঘি উপনির্বাচনে হার নিয়ে আত্মবিশ্লেষণে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, সংগঠনের দুর্বলতার কারণেই এই পরাজয়। সংখ্যালঘু ভোট কমার তত্ত্ব খারিজ করে দিয়েছেন তিনি।

শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে মমতা বলেছেন, 'সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে, সংখ্যালঘু ভোট কমেনি। সাগরদিঘিতে হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে।'

কালীঘাটের বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম, এবার শিক্ষক সংগঠনের দায়িত্বে আনা হয়েছে ব্রাত্য বসুকে। পাশাপাশি ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, ব্রাত্য বসুকে তার তালিকা বানাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেছেন, 'দুর্নীতি তদন্ত আদালতে বিচার চলছে, আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। হাতে হাত মিলিয়েছে, কোনও চিন্তা করবেন না, হাতে হাত মিলিয়ে কাজ করুন।'

কালীঘাটের বৈঠকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলামকে সরিয়ে সভাপতি করা হল মোশারফ হোসেনকে।

বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই আগে তা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। শুক্রবার কালীঘাটে বৈঠক শেষে ফের তা জানিয়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠর করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁরা জানান, অবর্জারভার বা পর্যবেক্ষক নয়, বেশ কয়েকটি জেলা দেখবেন দলীয় নেতারা। যার মধ্যে দার্জিলিং-বর্ধমানের পাশাপাশি নদিয়াও দেখবেন অরূপ বিশ্বাস। হাওড়া-হুগলির দায়িত্বে ফিরহাদ হাকিম। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান দেখবেন মলয় ঘটক। দক্ষিণ দিনাজপুর দেখবেন তাপস রায়।

আরও পড়ুন: West Burdwan: কৃতিত্ব নিয়ে শুরু দড়ি টানাটানি, এক কাজের জোড়া শিলান্য়াস দুর্গাপুরে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget