এক্সপ্লোর

West Burdwan: কৃতিত্ব নিয়ে শুরু দড়ি টানাটানি, এক কাজের জোড়া শিলান্য়াস দুর্গাপুরে

Durgapur: সরকারি প্রকল্প একটাই। তাও এখনও কালের গর্ভে। কবে শুরু, কবে শেষ কেউ জানে না। যে কাজ হবে, তারই কৃতিত্ব নিয়ে শুরু হয়ে গেছে দড়ি টানাটানি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রকল্প এক, কিন্তু আলাদা আলাদা ভাবে সূচনা হল দু'বার। কাজ শুরুর আগেই সংঘাত শুরু হয়ে গেল তৃণমূল-বিজেপির (TMC-BJP)। বিজেপির অভিযোগ, রাজনীতির সংস্কৃতি বদলে দিচ্ছে তৃণমূল। পাল্টা তোপ দেগেছেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর। দুর্গাপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।

এক কাজের জোড়া শিলান্য়াস: সরকারি প্রকল্প একটাই। তাও এখনও কালের গর্ভে। কবে শুরু, কবে শেষ কেউ জানে না। যে কাজ হবে, তারই কৃতিত্ব নিয়ে শুরু হয়ে গেছে দড়ি টানাটানি। একবার শিলান্যাস করেছে তৃণমূল, আর একবার বিজেপি। ঘটনাস্থল দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতি। নিবেদিতা প্লেসের পশ্চিমপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, এই ড্রেনের ওপর তৈরি হোক স্থায়ী একটি কালভার্ট। তাহলে ১৯ নম্বর জাতীয় সড়কে ওঠার রাস্তা কমবে অন্তত ৩ কিলোমিটার। স্থায়ী কালভার্ট যতদিন না হচ্ছে, ততদিন অস্থায়ী ব্যবস্থা হিসেবে পাশাপাশি পাতা হয়েছে তিনটি কংক্রিটের বিদ্যুতের খুঁটি। এই পথে রোজ যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। কিন্তু রাতের অন্ধকার নামলেই বিপজ্জনক হয়ে ওঠে এই অস্থায়ী ব্যবস্থা। স্থানীয়দের দাবি, রাতে পড়ে গিয়ে জখম হয়েছেন অনেকে।                                                                                               

কাজ শুরুর আগেই সংঘাত: স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন পর স্থানীয় বিজেপি বিধায়কের (BJP MLA) উন্নয়ন তাহবিলের টাকায় তৈরি হতে চলেছে স্থায়ী কালভার্ট। এরই মধ্যে গত ৮ মার্চ নারকেল ফাটিয়ে, সেই প্রকল্পের শিলান্যাস করেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর ও জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী। তাঁর তহবিলের টাকায় যে প্রকল্প হবে, তার শিলান্যাস কেন করবে তৃণমূল? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার ফের নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, “বাংলায় নোংরা রাজনীতি আমদানি করছে তৃণমূল। আজ ডেকেছিলামা তৃণমূল আসেনি।’’ দুর্গাপুর পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর অসীমা চক্রবর্তী বলেন, “পুরসভার এলাকার মধ্যে বলে আমি করেছি। সরকারের টাকা। বিজেপি বিধায়ক ডাকেননি।’’ কাজ এখনও শুরু হয়নি, এর মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: South 24 Parganas: সোনারপুরে পাচারের পর্দা ফাঁস, ইনোভা গাড়ি থেকে উদ্ধার ৩টি গরু

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget