এক্সপ্লোর

Abhishek Banerjee : পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে ভাঙন! অভিষেকের দফতরে সাক্ষাৎ দুই বিধায়কের

BJP-TMC : বিজেপি ছাড়ার পর প্রথমে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বৈঠক করেছিলেন বাবুল সুপ্রিয়। যারপর কিছুদিন পরেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি।

আশাবুল হোসেন, কলকাতা : পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য রাজনীতিতে ফের হেভিওয়েট দল পরিবর্তন ? জল্পনা উসকে মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপির দুই বিধায়ক। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সঙ্গে দুই বিধায়কের ঘণ্টাখানেকের বেশি সময় ধরেই বৈঠক চলেছে বলে খবর।

হাইপ্রোফাইল বৈঠক, জারি জল্পনা

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের এক তারকা বিধায়ক ও উত্তরবঙ্গের অপর বিধায়ক দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দলবদল করলে তাঁরা তৃণমূল কংগ্রেসে কী পদ পেতে পারেন, তাঁদের ঘাসফুল শিবিরে ঠিক কী ভূমিকা হতে পারে, সেই নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। আর একদিকে যখন বিজেপির গঙ্গা আরতি নিয়ে সরগরম রইল বাবুঘাট, তখন তার থেকে কিছুটা দূরে ক্যামাক স্ট্রিটের বৈঠর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

'দরজা খুলব ঠিক সময়ে'

ডায়মন্ড হারবার সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার হুমকি দিয়েছেন, তৃণমূল কংগ্রেস দরজা খুললে উঠে যাবে বিজেপি দলটাই। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে দলীয় কর্মীদের জিগ্গেস করেছিলেন, দরজা কী খুলব ? যার উত্তরে সমস্বরে হ্যাঁ পেয়ে দলীয় কর্মীদের আশ্বস্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ঠিক সময় দরজা খুলবে দল।                                                                                         

প্রসঙ্গত, বিজেপি ছাড়ার পর প্রথমে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বৈঠক করেছিলেন বাবুল সুপ্রিয়। যারপর কিছুদিন পরেই তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, পঞ্চায়েত বোটের প্রাক্কালে আবারও দুই বিজেপি বিধায়ক অভিষেকের সঙ্গে দেখা করায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 

আরও পড়ুন- 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' পাশাপাশি  ‘যোগ্য প্রার্থী মনে করলে, যে কারও নাম ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে জানান’ বলেও বার্তা দিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget