এক্সপ্লোর

Cough and Cold: কাশির প্রকোপে কাহিল শিশু থেকে বৃদ্ধ, কারণ নিয়ে ধন্দে বিশেষজ্ঞরা

West Bengal: শুতে, বসতে, ঘুমোতে যেতে, ঘুম থেকে উঠতে কাশি। গলা খুশ খুশ, অস্বস্তি। বসে যাচ্ছে গলা। সপ্তাহ পেরিয়ে মাস।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: বছর শেষে নিম্নমুখী তাপমাত্রার পারদ। এরই মধ্য়ে ঘরে ঘরে দেখা দিয়েছে কাশির (Cough and Cold) প্রকোপ। শিশু থেকে বৃদ্ধ। কাশিতে কাহিল সকলেই। কারও কারও ক্ষেত্রে কাশির সঙ্গে থাকছে হালকা জ্বরও। কারণ নিয়ে ধন্দে বিশেষজ্ঞরা। নতুন ভাইরাসের সংক্রমণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।

ঘরে ঘরে কাশির প্রকোপ: শুতে, বসতে, ঘুমোতে যেতে, ঘুম থেকে উঠতে কাশি। গলা খুশ খুশ, অস্বস্তি। বসে যাচ্ছে গলা। সপ্তাহ পেরিয়ে মাস। কারও ক্ষেত্রে আবার এক মাসের বেশিও থাকছে কাশি। কারও কারও ক্ষেত্রে কাশির সঙ্গে থাকছে হালকা জ্বরও। কাফ সিরাপ থেকে ঘরোয়া টোটকা। কাজে আসছে না কিছুই। শিশুরোগ বিশেষজ্ঞ ডা.সুমন পোদ্দার বলেন, “বাচ্চা বয়স্ক সবার হচ্ছে। কাশি কমছেই না। ৪ থেকে ৬ সপ্তাহ থাকছে। কোনও ওষুধ কাজ করছে না। ভাইরাস ও দূষণের কারণে হতে পারে।’’

উৎসবের মরশুমে নিম্নগামী তাপমাত্রার পারদ। তার মধ্য়েই কাশিতে কাহিল শিশু থেকে বৃদ্ধ সকলে। করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসছে। অনেকের ক্ষেত্রেই হুপিং কাশি পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে। তাহলে আচমকা কাশির প্রকোপের কারণ কী? এর কারণ নিয়ে ধন্দে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ। তাপমাত্রা ওঠা-নামার সঙ্গে কিছু কিছু ভাইরাস বেশি সক্রিয় হয়ে ওঠে। চিকিৎসকরা জানাচ্ছেন শ্বাসযন্ত্রে মূলত সংক্রমণ দেখা যাচ্ছে। তাঁদের অনুমান রাইনো ভাইরাস, মেটানিমো ভাইরাস, আরএস ভাইরাস বা অ্য়াডিন ভাইরাসের সংক্রমণে এমন হতে পারে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এহসান আহমেদ বলেন, “আয়ুর্বেদিক, এলোপ্যাথিক, কাফ সিরাপ কিছুতেই কমছে না। রোগীরা আসছেন কিন্তু কাউকে রিলিফ দেওয়া যাচ্ছে না।’’

এমনকী নতুন কোনও ভাইরাসের সংক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। চিকিৎসক ডা. শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বছর লং কফ অনেকেরই হচ্ছে। প্রতি বছরই হয়। এবছর একটু বেশি সময় ধরে হচ্ছে। হতে পারে এটা কোনও নতুন ভাইরাস।’’ এই পরিস্থিতিতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, ঠান্ডা জল, বরফ এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় বার যাতে ব্য়াকটেরিয়া সংক্রমণ না হয় সে তা নিশ্চিত করতে হবে। মাস্ক ব্য়বহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Weather: কুয়াশার চাদরের মোড়া রবিবারের ভোর, দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget