এক্সপ্লোর

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

Weather Update : দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। 

কলকাতা : পুজোর আগেই থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।  সেটি আগামীকাল , ১১ অক্টোবর, আন্দামান সাগরে পৌঁছবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৩ তারিখ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে। 

পুজোর আগে রাজ্যের সকলেরই প্রশ্ন, নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে কি না। তবে আবহাওয়া দফতর বলছে, এ রাজ্যের মানুষকে আপাতত পুজোয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হতে হবে না। শনিবার , মহালয়া ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে।

আগামী  ১৪ অক্টোবর, উপকূলীয় কয়েকটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। 

আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা কম। ১৮ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।

 উত্তরবঙ্গে শনিবার মহালয়া অর্থাৎ ১০ অক্টোবর উপরের পার্বত্য জেলায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ তারিখ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।  ১৬ থেকে ১৭ তারিখ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ থেকে ২২ তারিখ সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও লাগোয়া জেলায় শনিবার মহালয়া থেকে ১৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।  ১৪ থেকে ১৭ অক্টোবর মেঘলা ভাব কিছুটা বাড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২২ তারিখ আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অর্থাৎ পুজোর শুরুতে আবহাওয়া শুকনো থাকলেও মাঝের দিকে সঙ্গে নিতে হতে পারে ছাতা। চতুর্থী থেকে ষষ্ঠী উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Advertisement

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget