এক্সপ্লোর

WB Weather Update: ফের ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে বাংলা?

West Bengal Rain: আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস খুব বেশি নেই। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি। শুক্রবার উত্তর আন্দামান সাগর (Andaman Sea) ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে i9Bay of Bengal) ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস। শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। এরপর এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্প থাকায়, তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সোমবার বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। শনিবার থেকে মঙ্গলবার মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়া থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কেমন থাকবে উত্তরবঙ্গ?
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার থেকে।

কলকাতার আকাশ:
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে আজ এবং আগামীকাল। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টির আশঙ্কা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ।     

আর কদিন পরেই পুজো। অক্টোবরের প্রথম থেকেই হয়তো শুরু হবে পুজোর কেনাকাটা। তার মধ্যে বৃষ্টি হলে ধাক্কা লাগবে পুজোর বাজারে। ফলে বেশি বৃষ্টি হলে আশঙ্কা থাকবে সেখানেও। 

আরও পড়ুন: বাঁশ-বেতের ঝাঁকায় সাজ মন্ডপের! ভোগের জন্যই ৪০ জনের টিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget